টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিউজিল্যান্ডের

ক্রীড়া প্রতিবেদক »

ভারত – নিউজিল্যান্ড দ্বিপাক্ষিক সিরিজে আজ দ্বিতীয় টি-টোয়েন্টিতে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন। তিন ম্যাচ সিরিজের প্রথমটি বৃষ্টির কারনে পরিত্যক্ত ঘোষণা করা হয়। বাংলাদেশ সময় দুপুর সাড়ে বারটায় ম্যাচটি শুরু হবে নিউজিল্যান্ডের মাউন্ট মঙ্গানুয়ের বে ওভাল স্টেডিয়ামে।

সদ্য সমাপ্ত হওয়া বিশ্বকাপের সেমিফাইনাল থেকেই বাদ পড়ে ভারত – নিউজিল্যান্ড দুদলই। ভারত তাদের বেশ কিছু ক্রিকেটারকে এই সিরিজে বিশ্রাম দিয়েছে। খেলছেন না রোহিত,কোহলি,রাহুলরা। এমনকি ভারতের প্রধান কোচ রাহুল দ্রাবিড়ও আছেন বিশ্রামে।

দেখে নিন দুদলের একাদশ

ভারত : ইশান কিষান, রিষব পান্থ( উইকেট রক্ষক) , সূর্য কুমার যাদব, শ্রেয়াশ আয়ার, দীপক হুদা,হার্দিক পান্ডে( অধিনায়ক), ওয়াশিংটন সুন্দর, ভুবনেশ্বর কুমার, অার্শদীপ সিং,মোহাম্মদ সিরাজ, যুযবেন্দ্র চাহাল।

নিউজিল্যান্ড: ফিন অ্যালেন, ডেভন কনওয়ে ( উইকেট রক্ষক) , কেন উইলিয়ামসন ( অধিনায়ক), গ্লেন ফিলিপস, ডেরিয়েল মিচেল,জেমস নিশাম, মিচেল সান্টনার, ইস সোদি, টিম সাউদি, অ্যাডাম মিলনে, লাকি ফারগুসন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »