সূর্য-দিপক এর ব্যাটে-বলে ভারতের জয়-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

 

 

ভারত – নিউজিল্যান্ড দ্বিপাক্ষিক সিরিজের দ্বিতীয় টি – টোয়েন্টিতে নিউজিল্যান্ড কে ৬৫ রানে হারাল ভারত। ভারতের দেওয়া ১৯২ রানের বড় টার্গেটে খেলতে নেমে ১২৬ রানেই অলআউট হয় স্বাগতিকরা।

তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি -টোয়েন্টিতে আজ টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন। ভারতের দেওয়া ১৯২ রানের টার্গেটে খেলতে নেমে দলীয় শূন্য রানেই ফেরেন ফিল অ্যালেন। তিনে খেলতে আসা উইলিয়ামসনকে নিয়ে ৫৬ রানের জুটি গড়েন ডেভন কনওয়ে। ব্যক্তিগত ২৫ রানে ওয়াসিংটন সুন্দরের শিকার হয়ে সাজঘরে ফেরেন। গ্লেন ফিলিপস, ডেরিয়েল মিচেল, জেমস নিশাম ব্যাট হাতে ব্যর্থ হন এদিন৷ তবে ব্যটারদের আসা যাওয়ার মিছিলে এক প্রান্ত আগলে ব্যাট করেন কিউই অধিনায়ক। তার ব্যাট থেকে আসে ৫২ বলে ৬১ রান। ১২৬ রানেই সবকয়টি উইকেট হারায় স্বাগতিকরা৷ ভারতের হয়ে ৪ টি উইকেট শিকার করেন দিপক হুদা।২ টি করে উইকেট নেন সিরাজ ও চাহাল।

এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে দারুণ শুরু করে পান্থ ও ইষান কিষাণ। উদ্ভোদনী জুটি থেকে আসে ৩৬ রান। রিশব ফিরলে তিনে ব্যাট করতে আসা সূর্য রীতিমতো ঝড় তোলেন বাইশ গজে। ৫১ বলে ১১১ রানের অপরাজিত ইনিংস খেলেন। ১১ চার ও ৭ ছক্কায় এই রান করেন তিনি। ইষানের ব্যাট থেকে আসে ৩৬ রান। হার্দিক পান্ডের ব্যাট থেকে আসে ১৩ রান। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৯১ রান তুলতে সক্ষম হয় সফরকারীরা। কিউইদের হয়ে সাউদি ৩ টি ও লাকি ফারগুসন ২ টি উইকেট শিকার করেন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »