কুমিল্লাতে শাহীনের সঙ্গী এবার হাসান আলী

ক্রীড়া প্রতিবেদক »

বিপিএলের নবম আসর শুরু হতে বাকী আর মাত্র কদিন। খেলোয়াড়, কোচদের দলে ভেড়াতে ব্যস্ত সময় পার করছেন ফ্রাঞ্চাইজিগুলো। আগামী ২৩ নভেম্বর অনুষ্ঠিত হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ( বিপিএলে) এর প্লেয়ার ড্রাফটস৷ এর আগে অবশ্য ডিরেক্ট সাইনিংয়ের মাধ্যমে খেলোয়াড়দের দলে ভেড়ানোর সুযোগ রয়েছে। পাকিস্তানি পেসার হাসান আলীকে দলে ভেড়ালো কুমিল্লা ভিক্টোরিয়ানস।

আসন্ন বিপিএলে কুমিল্লার হয়ে খেলবেন হাসান আলী এমনটাই নিশ্চিত করেছেন ফ্রাঞ্চাইজিটি। সবশেষ বিপিএলেও কুমিল্লার হয়ে গতির ঝড় তুলেছিল হাসান। বিপিএলের এবারের আসরে একজন করে দেশী ক্রিকেটারকে ডিরেক্ট সাইনিংয়ের মাধ্যমে দলে ভেড়ানোর নিয়ম থাকলেও বিদেশি খেলোয়াড়দের ক্ষেত্রে একই নিয়ম না৷একাধিক বিদেশি খেলোয়াড়কে ডিরেক্ট সাইনিংয়ের মাধ্যমে দলে ভেড়াতে পারবে।

এর আগে মুস্তাফিজুর রহমানকে দলে ভিড়িয়েছে কুমিল্লা৷ এছাড়াও হাসান আলীসহ চার বিদেশি ক্রিকেটারের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে ফ্রাঞ্চাইজিটি। পাকিস্তানি ব্যাটার রিজওয়ান ও শাহীন শাহ আফ্রিদিও খেলবেন কুমিল্লার হয়ে। তবে বিশ্বকাপে চোট পাওয়াতে শাহিনের খেলা নিয়ে সংশয় রয়েছে।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »