বিপিএলে তাসকিনের ঠিকানা ঢাকা

ক্রীড়া প্রতিবেদক »

আসন্ন বিপিএলকে কেন্দ্র করে ফ্রাঞ্চাইজিগুলো যখন দল গোছাতে ব্যস্ত ঢাকা যেন সেখানে একটু পিছিয়েই ছিল৷ বাংলাদেশ প্রিমিয়ার লিগের প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবে আগামী ২৩ নভেম্বর। এর আগে একজন করে দেশী ক্রিকেটারকে ডিরেক্ট সাইনিংয়ের মাধ্যমে দলে ভেড়ানোর সুযোগ রয়েছে। তাসকিন খেলবেন ঢাকার হয়ে।

৭ দলই চূড়ান্ত করেছে তাদের ডিরেক্ট সাইনিং। ঢাকার মালিকানা নিয়ে একটু বিপাকে পড়েছিল বিসিবি। কদিন আগেই মালিকানা থেকে সরে দাড়ানোর জন্য বিপিএল গভর্নিং কাউন্সিলের কাছে চিঠি দেয় মালিকানায় থাকা প্রগতি গ্রুপ। তারপরই বিসিবি রুপা ফেব্রিক্স লিমিটেডকে ঢাকার মালিকানা দেয়। অবশ্য দলের নাম এখনো চূড়ান্ত হয়নি ঢাকার।

এর আগে দেশীয় ক্রিকেটারদের ভেতর তামিম ইকবালকে দলে ভেড়ায় খুলনা টাইগার্স, মাশরাফি খেলবেন সিলেটের হয়ে। আফিফের ঠিকানা হয় চট্টগ্রামে৷ মুস্তাফিজুর রহমান খেলবেন কুমিল্লার হয়ে। রংপুর দলে ভিড়িয়েছে কাজী নুরুল হাসান সোহানকে।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »