ক্রীড়া প্রতিবেদক »
আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগ ২০২৩ এ অংশগ্রহণকারী ৭টি ফ্র্যাঞ্চাইজিই সরাসরি চুক্তির ভিত্তিতে তাদের দলের দেশি ৭ তারকা খেলোয়াড় চুড়ান্ত করেছে। সব দলের তারকা খেলোয়াড় চুক্তির চুড়ান্ত তালিকা আজ (শনিবার) প্রকাশিত হয়েছে।

আসন্ন বিপিএলে ফরচুন বরিশাল তাদের তারকা ক্রিকেটার হিসেবে সরাসরি চুক্তিতে এবারও দলে ভিড়িয়েছে দেশের টি-টোয়েন্টি দলের অধিনায়ক, বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে। গতবারের সাকিবের নেতৃত্বে দলটি ফাইনাল খেললেও ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের তান্ডবলীলায় শিরোপা হাতছাড়া হয়। এবার সেই কান
ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালকে তারকা খেলোয়াড় হিসেবে দলে ভিড়িয়েছে খুলনা টাইগার্স। দেশসেরা এই ব্যাটারকে পেয়ে দারুন উচ্ছ্বসিত দলটির ম্যানেজমেন্ট। গতবারের বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে শিরোপা জিতিয়েছেন তিনি।
বিপিএলের অন্যতম সফল অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাকে তারকা খেলোয়াড় হিসেবে দলে ভিড়িয়েছে সিলেট স্ট্রাইকারস। এখন পর্যন্ত বিপিএলের শিরোপা জিততে পারেনি দলটি।
চট্টগ্রাম চ্যালেঞ্জারসের তারকা খেলোয়াড় হিসেবে মাঠ মাতাবেন টি-টোয়েন্টির অন্যতম কার্যকরী ব্যাটার আফিফ হোসেন ধ্রুব। বিগত বিপিএলগুলোতে অসাধারণ খেলা উপহার দিয়েছেন তিনি।
কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে বোলিংয়ের জাদু দেখাবেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। গত মৌসুমে শিরোপা জেতানো মুস্তাফিজ এবারও রয়েছেন দলটির ভরসার প্রতিক হয়ে।
সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে অসাধারণ নৈপূন্যতা দেখিয়ে ঢাকার ফ্র্যাঞ্চাইজির মন জয় করে নিয়েছেন স্পিডস্টার তাসকিন আহমেদ। এবারের বিপিএলে তিনি খেলবেন দলটির তারকা খেলোয়াড় হিসেবে।
এছাড়া রংপুর রাইডার্সের দেশিয় তারকা খেলোয়াড় হিসেবে খেলবেন দেশের টি-টোয়েন্টি দলের সহঅধিনায়ক নুরুল হাসান সোহান।
