নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
৩ ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে, সিডনি ক্রিকেট গ্রাউন্ডে সফরকারী ইংল্যান্ডকে ৭২ রানের বিশাল ব্যবধানে হারিয়ে ১ ম্যাচ হাতে রেখেই ২-০ ব্যবধানে সিরিজ জিতে নিলো অজিরা।
সিডনি ক্রিকেট গ্রাউন্ডে সিরিজের দ্বিতীয় ম্যাচে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। আগে ব্যাট করে স্মিথ, লাবুশানে ও মার্শের ব্যাটে চড়ে নির্ধারিত ৫০ ওভারে ২৮০ রানের পুঁজি পায় অজিরা।তিনজনের ব্যাট থেকেই এসেছে অর্ধশতকের ইনিংস।সেঞ্চুরি থেকে মাত্র ৬ রান দুরত্বে স্বপ্নভঙ্গ হয় স্মিথের।৯৪ রানের ইনিংস খেলে আদিল রশিদের বলে সাল্টের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফিরেন তিনি। এছাড়াও লাবুশানে ৫৮ ও মিচেল মার্শের ব্যাট চড়ে আসে ৫০ রান।
অস্ট্রেলিয়ার দেওয়া ২৮১ রানের জবাবে ব্যাট করতে নেমে মিচেল স্টার্ক ও এডাম জাম্পার বোলিং তোপে, ১১.১ ওভার বাকী রেখে ২০৮ তুলেতেই গুটিয়ে যায় ইংলিশদের ইনিংস। স্টার্ক ও জাম্পা উভয়ের শিকার সমান ৪টি করে উইকেট।ইংল্যান্ডের হয়ে জেমস ভিন্স ও স্যাম বিলিং অর্ধশতকের দেখা পেলেও দলের হার এড়াতে পারেননি। যার ফলে ৭২ রানের বড় জয়ের পাশাপাশি এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিজেদের করে নিলো অজিরা।
সংক্ষিপ্ত স্কোর:
অস্ট্রেলিয়া: ৫০ ওভারে ২৮০/৪ (স্মিথ ৯৪, মানার্স লাবুশেন ৫৮, মিচেল মার্শ ৫০; আদিল রশিদ ১০-০-৫৭-৩, ক্রিস ওকস ১০-০-৪২-২, ডেভিড উইলি ৯-০-৪৪-২)
ইংল্যান্ড: ৩৮.২ ওভারে ২০৮ অলআউট(১৩৪, বাটলার ২৯, ডসন ১১, উইলি ৩৪*, মিচেল স্টার্ক ৮-১-৪৭-৪, অ্যাডাম জাম্পা ৯.৫-০-৪৫-৪, জশ হ্যাজলউড ৭-১-৩৩-২)
ফলাফল: অস্ট্রেলিয়া ৭২ রানে জয়ী
ম্যাচসেরা: মিচেল স্টার্ক
