চেনা ছন্দে ফিরতে বাবরকে অধিনায়কত্ব ছাড়ার পরামর্শ আফ্রিদির

ক্রীড়া প্রতিবেদক »

পাকিস্তানকে বিশ্বকাপের ফাইনালে তুলেও স্বস্তির ঢেকুর তুলতে পারছেন না বাবর আজম। বাবরের নেতৃত্বে নাখোশ ভক্ত সমর্থক থেকে শুরু করে ক্রিকেট বোদ্ধারা৷ এবার এই তালিকায় যোগ দিলেন পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার শহীদ আফ্রিদি। বর্তমানে পাকিস্তানের তিন ফরম্যাটের অধিনায়কত্ব বাবরের কাঁধে। টেস্ট ও ওয়ানডেতে অধিনায়ক থাকলেও টি -টোয়েন্টিতে আর বাবরকে দেখতে চাননা আফ্রিদি।

বেশকিছুদিন ধরেই ফর্মে নেই বাবর৷ টি – টোয়েন্টির অধিনায়কত্ব ছাড়লে চেনা ছন্দে ফিরবেন বাবর। এমনটা প্রত্যাশা করে আফ্রিদি বলেন, ‘ আমার মনে হয় বাবরের অধিনায়কত্ব নিয়ে চিন্তা করা উচিৎ। ওর উচিৎ টি – টোয়েন্টি দলের অধিনায়কত্ব ছেড়ে দেওয়া। তাহলে নিজের ব্যাটিংয়ে মনোযোগ দিতে পারবে৷ সেই সাথে টেষ্ট ও ওয়ানডের অধিনায়কত্ব চালিয়ে যেতে পারবে’।

শাদাব খান,রিজওয়ান, শান মাসুূদদের ওপর ভরসা রেখে আফ্রিদি আরো বলেন, ‘ আমাদের কাছে তো অধিনায়ক হওয়ার মতো ক্রিকেটার আছে। এমনকি শান মাসুদও আমাদের টি – টোয়েন্টি দলকে নেতৃত্ব দিতে পারে ‘।টি – টোয়েন্টি অধিনায়কত্বে পটু নন বাবর এমনটাই মনে করেন অনেকে।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »