পরিত্যক্ত হল ভারত – নিউজিল্যান্ড প্রথম টি – টোয়েন্টি

ক্রীড়া প্রতিবেদক »

বিশ্বকাপ মিশন শেষ করেই দ্বিপাক্ষিক সিরিজ খেলতে নিউজিল্যান্ডে অবস্থান করছে ভারত ক্রিকেট দল। সিরিজের প্রথম টি – টোয়েন্টিতে আজ মাঠে নামার কথা থাকলেও বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে ম্যাচটি৷ বৃষ্টির কারণে টসও মাঠে গড়াতে পারেনি।

ম্যাচের দিন সকাল থেকেই ভারী বৃষ্টিপাত হয় ওয়েলিংটনে। টসের নির্ধারিত সময়ের আগ মুহূর্তে কিছুটা থামলেও আবার প্রবল বৃষ্টি শুরু হয়৷ যার ফলে আম্পায়াররা ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করে।বাকী দুটি টি – টোয়েন্টি অনুষ্ঠিত হবে ২০ ও ২২ নভেম্বর। ভেন্যু যথাক্রমে নেপিয়ার ও মাউন্ট মঙ্গানুই৷

তিন ম্যাচের টি – টোয়েন্টি শেষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজও খেলবে দল দুটি৷ তবে এই সিরিজে ভারত তাদের বেশ কিছু ক্রিকেটারকে বিশ্রামে রেখেছে। এমনকি প্রধান কোচ রাহুল দ্রাবিড়ও আছেন বিশ্রামে। এই সিরিজে ভারতকে নেতৃত্ব দেবেন হার্দিক পান্ডিয়া।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »