অ্যালেক্স হেলসের সাথে একমত নন শাস্ত্রী

ক্রীড়া প্রতিবেদক »

আইসিসির কোনো বড় ইভেন্টে ব্যর্থতা যেন পিছু ছাড়ছে না ভারতের৷ একের পর এক ব্যর্থতা ভারতের মাথা ব্যথার কারণ হয়ে দাড়িয়েছে। সদ্য সমাপ্ত বিশ্বকাপে সেমিফাইনালে ইংল্যান্ডের কাছে হেরে বিদায় নেয় টিম ইন্ডিয়া৷ ঐ ম্যাচ শেষে ইংলিশ ব্যাটার হেলস পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে ভারতের সব ধরনের ফ্রাঞ্চাইজি লীগ খেলা উচিৎ বলে মন্তব্য করেছিলেন।

কিন্তু তার এই মন্তব্যের সাথে একমত হতে পারেননি রবি শাস্ত্রী। তার মতে, ঘরোয়া ক্রিকেট কাঠামোতে আরো বেশি মনোযোগ দিতে পারলে আন্তর্জাতিক অঙ্গনে আরো বেশি সফল হবে ভারত। বাইরের দেশের লিগ খেলার কোনো প্রয়োজনই নেই। তারা আইপিএলে ভালোই খেলছে এবং ঘরোয়াতে মনোযোগ দিচ্ছে। ভারতের হয়ে ঘরোয়া ক্রিকেটে আরো মনোযোগ দেওয়া উচিৎ’।

তিনি আরো বলেন, আমাদের ক্রিকেট সিস্টেমে যথেষ্ট ঘরোয়া ক্রিকেট আছে। সবাই এখানে সুযোগের অপেক্ষায় থাকে৷ এর পাশাপাশি ভারতের এ দলের হয়েও তারা সফর করে। অন্যান্য সফরও পাচ্ছে। সামনে এমনও দেখবেন একই সঙ্গে ভারতের দুটি দল দুই দেশে খেলছে ‘।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »