ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপ ব্যর্থতার কারণ খুঁজতে তিন সদস্যের প্যানেল গঠন

ক্রীড়া প্রতিবেদক »

সদ্যসমাপ্ত হওয়া টি – টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে খেলতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। ওয়ানডের মতো টি – টোয়েন্টিতেও দুুই বারের বিশ্বচ্যাম্পিয়ন দলটির এমন বাজে পারফরম্যান্সে হতাশ ক্রিকেট ভক্ত – সমর্থকরা। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের ক্রিকেটারদের বলা হয়ে থাকে টি – টোয়েন্টির ফেরিওয়ালা। তাদের এমন পারফরম্যান্সে হতাশ ক্রিকেট বোর্ডও।

দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নদের এমন পারফরম্যান্স কেন হলো সেটা নিয়ে পর্যালোচনা করতে তিন সদস্যের প্যানেল গঠন করেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ। তাতে রয়েছে রেকর্ডের বরপুত্র ব্রায়ান লারা এবং অস্ট্রেলিয়ান – দক্ষিণ আফ্রিকান কোচ মিকি আর্থার৷ এছাড়াও রয়েছে প্যাট্রিক থম্পসন নামে একজন ক্যারিবীয় বিচারপতি।

গঠিত তিন সদস্যের প্যানেল ইতোমধ্যে কাজ শুরু করেছে৷ এই প্যানেলের দায়িত্ব কি হবে এই নিয়ে সিডাব্লিউআই বলেছে,’ সিডাব্লিউআই পরিচালনা পরিষদের কাছে প্রাসঙ্গিক পর্যালোচনা এবং স্পষ্ট সুপারিশসহ একটি প্রতিবেদন জমা দেবে প্যানেলটি। এই কাজের আরো উদ্দেশ্য হলো, এই প্যানেলের পর্যালোচনা ভবিষ্যতের কর্মদক্ষতা খতিয়ে দেখার জন্য একটি প্রকৃয়া এবং মাপকাঠি স্থাপন করবে৷ রেফারেন্সের শর্তাবলি টিওআর প্রকাশিত হবে ‘।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »