বল হাতে ভয়ংকর সৌম্য

ক্রীড়া প্রতিবেদক »

ব্যাট হাতে বহুদিন ধরেই ব্যর্থ সৌম্য ঘরোয়া ক্রিকেট কিংবা আন্তর্জাতিক। নিজেকে যেন হারিয়ে খুজছেন সৌম্য। তবে বল হাতে ইদানীং বেশ ভালোই করছেন সৌম্য এর আগেও অনেকবার প্রমাণ দিয়েছেন৷

বিশ্বকাপ থেকে ফিরেই জাতীয় ক্রিকেট লিগে বল হাতে ভয়ংকর হয়ে ওঠেন সৌম্য । জাতীয় ক্রিকেট লিগে ( এনসিএলে) রাজশাহীর বিপক্ষে বোলিং করতে নেমে ৬ উইকেট তুলে নেন সৌম্য। খুলনার হয়ে প্রথম ইনিংসে ৫ রান দিয়ে ৪ উইকেট তুলে নেন সৌম্য। দ্বিতীয় ইনিংসে ৪৯ রান দিয়ে আরো ২ টি উইকেট শিকার করেন।

শেখ আবু নাসের স্টেডিয়ামে প্রথম ইনিংসে ইমরুল কায়েসের সেঞ্চুরিতে ভর করে ২৬৬ রানে অলআউট হয় খুলনা৷ নাহিদুলের ব্যাট থেকে আসে ৪৫ আর সৌম্যর ৩৬।

জবাবে আগেরদিনই ৩ রান তুলতে ২ উইকেট হারিয়ে বসে রাজশাহী। আজ সৌম্যর বোলিং তোপে ৫৪ রানে অলআউট হয় তারা।খুলনার হয়ে জিয়াউর রহমান ৩ টি ও আলামিন ২ টি উইকেট শিকার করেন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »