টি – টোয়েন্টি দলের ডিরেক্টর হিসেবে ধোনিকে চায় বিসিসিআই

ক্রীড়া প্রতিবেদক »

এশিয়া কাপ ও টি – টোয়েন্টি বিশ্বকাপের ব্যর্থতার পরে নড়েচড়ে বসেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। সাবেক ক্রিকেটাররাও দিচ্ছেন যুক্তি পরামর্শ। নিজেদের সাফল্য বয়ে আনার জন্য বিশ্বকাপজয়ী অধিনায়ক ক্যাপ্টেন কুল খ্যাত মাহেন্দ্র সিং ধোনিকে টিম ডিরেক্টর হিসেবে নিয়োগ দিতে চায় বিসিসিআই।

বিসিসিআইয়ের এক কর্মকর্তার বরাত দিয়ে এমন সংবাদ প্রকাশ করেছে দ্যা টেলিগ্রাফ। ভারতের টি-টোয়েন্টি দলের ডিরেক্টর হিসেবে ধোনিকে চায় তারা। বিসিসিআইয়ের সেই কর্মকর্তা জানিয়েছে, ‘বিসিসিআইতে এই ব্যাপার নিয়ে আলোচনা চলছে। টি-টোয়েন্টি দলে মাহেন্দ্র সিং ধোনিকে অন্তর্ভুক্ত করা নিয়ে। দক্ষতা নিয়ে দল যেন আইসিসির ইভেন্টগুলোতে যেন নির্ভীক ক্রিকেট খেলতে পারে৷এ কারনেই আলোচনা চলছে ‘।

২০০৭ সালে প্রথম টি – টোয়েন্টি বিশ্বকাপে ভারতকে নেতৃত্ব দিয়ে বিশ্বকাপ জেতান ধোনি। ভারতের ক্রিকেট ইতিহাসের অনেক গল্পেরই সাক্ষী ধোনী। এছাড়াও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও অধিনায়ক হিসেবে বেশ সফল ধোনি। তার নেতৃত্বে চারবার শিরোপা জিতেছে চেন্নাই সুপার কিংস।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »