বিসিএলে দল পেলেন না সাব্বির –

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) প্লেয়ার ড্রাফট সম্পূর্ণ হয়েছে আজ (মঙ্গলবার)। দুঃখজনক ভাবে এবারের আসরে খেলা হচ্ছে না সাব্বির রহমান রুম্মনের! কারণ, বিসিএল ড্রাফটে কোন দলই পাননি এই ক্রিকেটার। অথচ ক’দিন আগেও ছিলেন জাতীয় দলে।

জাতীয় দল থেকে বাদ পড়ার পর, এবারের বিসিএলকে আবারও নিজের ফেরার মঞ্চ হিসেবে বেছে নিতে চেয়েছিলেন সাব্বির। বিসিএলের জন্য প্রস্তুতি নিতেও দেখা গিয়েছিল তাকে। সাব্বির ব্যাতিত নিয়মিত ঘরোয়া লিগ খেলেন এমন সবাই মোটামুটি দল পেয়েছেন।

সামনে ভার‍ত সিরিজ, আর তাই নিজেদের প্রস্তুতির জন্য এবারের বিসিএলের শুরু থেকে খেলবেন জাতীয় দলের ক্রিকেটাররাও।বিসিএল মাঠে গড়াবে আগামী ২০ নভেম্বর থেকে, আর শেষ হবে ২৭ ডিসেম্বর।

এবারের বিসিএলের মোট দল সংখ্যা ৪টি।
এই চার দলের মধ্যে শুধুমাত্র একটি দলই কোম্পানি মালিকানাধীন (ইসলামি ব্যাংক ইস্ট জোন)।বাকী ৩ দলই থাকছে বিসিবির তত্বাবধানে।

একনজরে বিসিএলের চার দলের স্কোয়াড:

বিসিবি সাউথ জোন: এনামুল হক বিজয়, নাসুম আহমেদ, তৌহিদ হৃদয়, জিয়াউর রহমান, মেহেদী হাসান মিরাজ, জাকির হাসান, শরিফুল ইসলাম, নাঈম ইসলাম, মোহাম্মদ নাঈম, নাসির হোসেন, কামরুল ইসলাম রাব্বি, তানজিম হাসান সাকিব, আলাউদ্দিন বাবু, আরাফাত সানি, রিশাদ হোসেন।

বিসিবি নর্থ জোন: মাহমুদউল্লাহ, লিটন দাস, সানজামুল ইসলাম, তাসকিন আহমেদ, শরিফউদ্দিন, আকবর আলী, রাকিবুল হাসান, সাইফ হাসান, ফজলে মাহমুদ, শাহাদাত হোসেন, শামীম হোসেন, তানজিদ হাসান, শফিকুল ইসলাম, রিপন মন্ডল, নাঈম হাসান।

সেন্ট্রাল জোন: মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ মিঠুন, নাজমুল হোসেন শান্ত, সৌম্য সরকার, হাসান মুরাদ, রবিউল হক, হাসান মাহমুদ, নাহিদুল ইসলাম, মুমিনুল হক, আব্দুল মজিদ, সুমন খান, জাকের আলী, সালমান হোসেন, তাইজুল ইসলাম, মুশফিক হাসান।

ইসলামী ব্যাংক ইস্ট জোন: তামিম ইকবাল, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, ইয়াসির আলী রাব্বি, ইমরুল কায়েস, তানভীর ইসলাম, শেখ মেহেদী, রেজাউর রহমান রাজা, ইবাদত হোসেন, আশিকুর জামান, প্রীতম কুমার, মাহমুদুল হাসান জয়, রুবেল হোসেন, নাবিল সামাদ, শরিফউল্লাহ।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »