ভারত সিরিজে দলে নেই গাপটিল – বোল্ট

ক্রীড়া প্রতিবেদক »

সদ্যই সমাপ্ত হয়েছে টি – টোয়েন্টি বিশ্বকাপ৷ তবে ক্রিকেটারদের ব্যস্ততা কমেনি৷ ইতোমধ্যেই দ্বিপাক্ষিক সিরিজের জন্য প্রস্তুতি নিতে শুরু করেছে বেশ কয়েকটি দল৷ ১৮ নভেম্বর থেকে শুরু হতে যাচ্ছে নিউজিল্যান্ডের মাটিতে ভারত – নিউজিল্যান্ড সিরিজ। তবে বিশ্বকাপ দলে  থাকলেও ভারত সফরের দলে জায়গা হয়নি মার্টিন গাপটিল ও ট্রেন্ট বোল্টের।

নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তি থেকে আগেই নাম সরিয়ে নিয়েছিল বোল্ট। তখনই বলা হয়েছিল,আইসিসির কোনো উভেন্ট ছাড়া এই অভিজ্ঞ পেসারকে দলে নেবেনা দল। তবে গাপটিল দলে জায়গা হারালেও বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে স্কোয়াডে জায়গা করে নিয়েছে ফিন অ্যানেল।

টি – টোয়েন্টি দল : কেন উইলিয়ামসন ( অধিনায়ক), ফিন অ্যালেন, মাইকেল ব্রেসওয়েল, ডেভন কনওয়ে, লাকি ফারগুসন, ড্যারিল মিচেল,অ্যাডাম মিলনে, জিমি নিশাম,গ্লেন ফিলিপস,মিচেল সান্টনার,টিম সাউদি, ইস সোধি, ব্লেয়ার টিকনার।

ওয়ানডে দল :কেন উইলিয়ামসন, ফিন অ্যালেন, মাইকেল ব্রেসওয়েল,ডেভন কনওয়ে, লাকি ফারগুসন, ড্যারিল মিচেল, অ্যাডাম মিলনে, জেমি নিশাম,গ্লেন ফিলিপস, মিচেল সান্টনার,টিম সাউদি,টম লাথাম ( উইকেট রক্ষক), ম্যাট হেনরি।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »