ভারতের মাটিতেই বিশ্বকাপ উঁচিয়ে ধরবে পাকিস্তান: শোয়েব

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

সদ্য সমাপ্ত টি – টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের কাছে পাঁচ উইকেটে হেরে বিশ্বকাপ বঞ্চিত হয়েছে পাকিস্তান। টুর্নামেন্টের শুরু থেকে ধুঁকতে থাকা পাকিস্তান ফাইনাল খেলবে এটা অনেকের কাছেই ছিল কল্পনা। এই অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছে পাকিস্তান।

ভারতের বিপক্ষে হারের পর জিম্বাবুয়ের কাছে হারে অনেক সমালোচনা হয়। প্রশ্ন ওঠে বাবরের অধিনায়কত্ব ও ফর্ম নিয়ে। এই সমালোচনার দলে যোগ দেন সাবেক ক্রিকেটাররা।তবে সবকিছু ছাপিয়ে ফাইনাল খেলে সমালোচনার জবাব দেন পাকিস্তানী ক্রিকেটাররা।

পাকিস্তানি কিংবদন্তি শোয়েব আখতার ক্রিকেট নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব। এক ভিডিও বার্তায় তিনি জানান, ‘ পাকিস্তান দল ভালো করেছে৷ তারা ফাইনালে জায়গা করে নিয়েছে। পুরো টুনার্মেন্ট জুড়েই দারুণ বোলিং করেছে বোলাররা৷ ভাগ্য ভালো ছিল ঠিকই। কিন্তু পাকিস্তান ভালো খেলে ফাইনালে জায়গা করে নিয়েছিল।’

শোয়েব আরো বলেন, ‘ আমি পাকিস্তান দলের পাশে আছি। কোনো চিন্তা নেই৷ দল হেরেছে কষ্ট পেয়েছি, হতাশ হয়েছি। কিন্তু জাতীয় দলের সাথেই আছি। ইনশাআল্লাহ আমার ভারতের মাটিতে বিশ্বকাপ জিতে ট্রফি উঁচিয়ে ধরবো ‘।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »