কলকাতা নাইট রাইডার্সের সংসারে এবার গুরবাজ

ক্রীড়া প্রতিবেদক »

আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ( আইপিএল) কে কেন্দ্র করে এখনই দল গোছাতো শুরু করেছে ফ্রাঞ্চাইজিগুলো। কলকাতা নাইট রাইডার্সের হয়ে মাঠ মাতাবেন এবার আফগান উইকেট রক্ষক ব্যাটার রহমানউল্লাহ গুরবাজ।

গত আসরে কলকাতার হয়ে উইকেট রক্ষক হিসেবে দলে ছিলেন স্যাম বিলিংস ও শেলডন জ্যাকসন৷ তবে স্যাম বিলিংসের উপরই বেশি ভরসা করেন দলটি। এবারের আসরে আইপিএলে খেলবেন না এমনটাই জানিয়েছেন ইংলিশ এই ব্যাটার। সোমবার এক টুইট বার্তায় তিনি এই ঘোষণা দেন। লংগার ভার্সনে সময় দিতেই তার এই সিদ্ধান্ত বলে জানান৷

এদিকে টুইটার অ্যাকাউন্টে এক ভিডিও বার্তায় গুরবাজ জানায়, ‘আমি রহমানউল্লাহ গুরবাজ বলছি।কেকেআর পরিবারের সদস্য হতে পেরে আমি উচ্ছ্বসিত। আমার প্রতি আস্থা রাখার জন্য দলের কোচ এবং কর্মকর্তাদের ধন্যবাদ। কেকেআরের জন্য নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করব। সবার সঙ্গে তাড়াতাড়িই দেখা হবে। ধন্যবাদ সবাইকে’।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »