বিশ্বকাপ শেষ হতে না হতেই আবার সিরিজ! বিরক্ত মঈন আলী-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

বিশ্বকাপ শেষ হতে না হতেই আবারো মাঠে নেমে যেতে হচ্ছে সদ্য টি-টোয়েন্টি শিরোপা জয়ী ইংল্যান্ডকে।নিজেদের দ্বিতীয় শিরোপা জয়ের উদযাপনটাও ঠিকঠাক করার সুযোগ পাচ্ছে না বাটলার-মঈনরা।আগামী বৃহস্পতিবার অজিদের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু ইংল্যান্ডের। এমন সূচিতে রীতিমতো বিরক্ত ইংলিশ অলরাউন্ডার মঈন আলী।

অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ওয়ানডে মাঠে গড়াবে আগামী ১৭ নভেম্বর।
এই সিরিজের দলে আছেন বিশ্বকাপের স্কোয়াডের ৯ ক্রিকেটার।টি-টোয়েন্টি বিশ্বকাপের মতো বড় একটি আসর শেষ করে বিশ্রামের সুযোগ না পেয়ে এবার চটেছেন মঈন আলী।

বিশ্বকাপ শেষ হতে না হতেই আবারো ওয়ানডে সিরিজের সূচিতে, নিজের বিরক্তি প্রকাশ করে মঈন বলেন, ‘এই ধরনের সিরিজ হতাশাজনক। এমনটা অনেকদিন ধরেই হয়ে আসছে। দল হিসেবে আমরা উপভোগ করতে চাই, উদযাপন করতে চাই, ওই সময়টা প্রয়োজন। কারণ এর জন্য অনেক পরিশ্রম করেছি আমরা। টুর্নামেন্ট যখন চলছিল শুধু তখনই নয়, এর আগে, পুরো টুর্নামেন্ট ঘিরে প্রস্তুতির বিষয় ছিল।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »