টেস্ট ক্রিকেট থেকে অবসরের ইঙ্গিত ওয়ার্নারের-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

টেস্ট ক্রিকেট থেকে অবসরের ইঙ্গিত দিয়ে রাখলেন অজি ওপেনার ডেভিড ওয়ার্নার।আগামী বছর ইংল্যান্ডে হতে চলা অ্যাসেজ সিরিজের পরেই হয়তো পাঁচ দিনের ক্রিকেটকে বিদায় জানাবেন ৩৬ বছরের বাঁহাতি এই তারকা ওপেনার।সম্প্রতি ওয়ার্নারের একটি বক্তব্যে এমনটাই ইঙ্গিত পাওয়া গেছে।

২০১১ সাল থেকে দেশের হয়ে টেস্ট খেলছেন তিনি।অস্ট্রেলিয়ার হয়ে এখন অব্দি সাদা পোশাকে ৪৬.৫২ গড়ে ৯৬ টেস্টে ৭৮১৭ রান করেছেন ওয়ার্নার।সেঞ্চুরি হাঁকিয়েছেন ২৪ টি! এবং অর্ধশতক সংখ্যা ৩৪টি, ক্যারিয়ার সেরা ইনিংসটি ছিল ৩৩৫*।ফ্র্যাঞ্চাইজি লিগ ও সীমিত ওভারের ক্রিকেটে ক্যারিয়ার দীর্ঘ করতে ওয়ার্নার টেস্ট ছাড়তে চলেছেন বলে জানা গেছে।

টেস্ট ফরম্যাটকে বিদায় জানানোর ইঙ্গিত দিয়ে সম্প্রতি একটি ইভেন্টে নিজের বক্তব্যে ওয়ার্নার বলেন: টেস্ট ক্রিকেটই হবে প্রথম ফরম্যাট, যা আমি ছাড়তে পারি। সম্ভবত এটাই টেস্ট ক্রিকেটে আমার শেষ ১২ মাস।

টেস্ট ফরম্যাটকে বিদায় বলার ইঙ্গিত দিলেও বাকী দুই ফরম্যাট এখনো নির্ভার ভাবে খেলে যেতে চান ডেভিড। ২০২৩ সালে ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া ওয়ানডে বিশ্বকাপ ও ২০২৪ সালে আমেরিকায় হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবেন বলে নিশ্চিত করে ওয়ার্নার আরো বলেন: ‘আমি সীমিত ওভারের ক্রিকেট পছন্দ করি, এটা অসাধারণ। আমি টি-টোয়েন্টি ক্রিকেট খেলতে পছন্দ করি এবং আমি ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ ও ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপেও খেলতে চাই।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »