ক্রীড়া প্রতিবেদক »
নিউজিল্যান্ড সফরের জন্য ঘোষিত হয়েছে ১৭ সদস্যের বাংলাদেশ মহিলা ক্রিকেট দল। দলে নতুন মুখ হিসেবে সুযোগ পেয়েছেন রাবেয়া খাতুন, দিশা বিশ্বাস, দিলারা আক্তার ও মারুফা আক্তার।
সম্প্রতি মালয়েশিয়ার বিপক্ষে অনুর্ধ-১৯ দলে ভালো খেলার উপহার স্বরুপ দলে জায়গা পেয়েছেন পেস-বোলিং অলরাউন্ডার দিশা, লেগস্পিনার রাবেয়া এবং উইকেটেরক্ষক ব্যাটার দিলারা। ৪ ইনিংসে ব্যাট করে দিলারা ১৫৭ রান সংগ্রহ করেন দুই অর্ধশতকের সহায়তায়। তাছাড়া দিশা ও৷ রাবেয়া নেন যথাক্রমে ৮ ও ৬ উইকেট।
আগামী ২ ডিসেম্বর থেকে টি-২০ সিরিজের মধ্য দিয়ে শুরু হবে সফরটি। তিনটি টি-টোয়েন্টি ও সমান সংখ্যক ওডিয়াই ম্যাচ রয়েছে সফরসূচিতে। এর মধ্যে ওডিয়াই সিরিজটি হবে ‘আইসিসি ওইমেন্স চ্যাম্পিয়নশিপ’ এর অন্তর্ভুক্ত।
স্কোয়াডঃ নিগার সুলতানা (ক্যাপ্টেন ও উইকেটরক্ষক), শারমিন আক্তার, ফারগানা হক, রুমানা আহমেদ, রিতু মনি, লতা মন্ডল, সালমা খাতুন, নাহিদা আক্তার, মুর্শিদা খাতুন, জাহানারা আলম, ফাহিমা খাতুন, সানজিদা আক্তার, ফারিহা ইসলাম, মারুফা আক্তার, রাবেয়া খাতুন, দিলারা আক্তার, দিশা বিশ্বাস
