ক্রীড়া প্রতিবেদক »
ব্যাট হাতে দারুণ ছন্দে থাকা বাবর আজমের ব্যাট হাসছিলো না বিশ্বকাপে৷ তবে সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে তুলে নেন দারুণ এক ফিফটি। বেশ কিছুদিন ধরেই গুঞ্জন ছিলো পাকিস্তান প্রিমিয়ার লিগের ( পিএসএল) এবারের আসরে করাচি কিংস ছাড়ছেন বাবর। অবশেষে গুঞ্জনই সত্যি হলো৷
পিএসএলের এবারের আসরে পেশোয়ার জালমির হয়ে মাঠ মাতাবেন এই তারকা ব্যাটার। পাকিস্তানের অধিনায়ককে দলে ভেড়ানোর বিষয়টি নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি। টুইটারে তারা জানায়, ‘ হলুদ ঝড়ে স্বাগতম বাবর আজম’।
পিএসএলে এখন পর্যন্ত দুটি দলের হয়ে খেলেছে বাবর আজম। ইসলামাবাদ ইউনাইটেড ও করাচি কিংসের হয়ে খেলেছেন৷ তবে ক্যারিয়ারের বেশিরভাগ সময়ই কেটেছে করাচি কিংসে। তবে এবারের আসরে নতুন ঠিকানা পেশোয়ার জালমি।
