ফ্রাঞ্চাইজিট হারিসকে দলে নেয়া বিষয়ে জানিয়েছে, ‘মোহাম্মদ হারিস এখন একজন সিলেটের স্ট্রাইকার! সিলেট স্ট্রাইকার্সের হয়ে ব্যাট হাতে মাঠ মাতাবেন তিনি।’
এর আগে মোহাম্মদ আমির, কামিন্দু মেন্ডিস, ধনঞ্জয়া ডি সিলভা, থিসারা পেরেরা, কলিন অ্যাকারম্যান ও রায়ান বার্লকে দলে ভিড়িয়েছে সিলেট। এছাড়া আইকন ক্রিকেকটার হিসেবে মাশরাফি বিন মর্তুজাকে দলে নিয়েছে নতুন এই ফ্রাঞ্চাইজিটি।