কুমিল্লার হয়ে মাঠ মাতাবেন রিজওয়ান – আফ্রিদি

ক্রীড়া ডেস্ক »

বিশ্বকাপের ব্যস্ততা শেষে ক্রিকেটাররা এখন যে যার মতো সময় কাটাচ্ছেন। ডিসেম্বরের প্রথম সপ্তাহে ভারতের বিপক্ষে ঘরের মাঠেই তিন ওয়ানডে ও দুটি টেষ্ট ম্যাচ খেলবে বাংলাদেশ। তারপরেই শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার লীগ ( বিপিএল)। আসন্ন বিপিএলকে সামনে রেখে ইতোমধ্যে দল গোছাতে শুরু করেছে ফ্র্যাঞ্চাইজিগুলো৷

এবারের আসরে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলবেন মোহাম্মদ রিজওয়ান ও শাহীন শাহ আফ্রিদি। দলটি তাদের অফিসিয়াল ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে।ব্যাট হাতে খুব ভালো সময় পার করছেন পাকিস্তানের এই তারকা ব্যাটার৷ শাহীন শাহ আফ্রিদিও একের পর এক চমক দেখাচ্ছে বল হাতে।

এর আগেও ২০১৭ সালে সিলেট সিক্সার্সের হয়ে বিপিএল খেলেছেন রিজওয়ান। এবছর তার স্বদেশী বেশ কয়েকজনকেই ইতোমধ্যে দলে ভিড়িয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো বরিশালের হয়ে খেলবেন ওয়াসিম জুনিয়র। সোহেব মালিক, হারিস রউফ,মোহাম্মদ নেওয়াজকে দলে ভিড়িয়েছে রংপুর রাইডার্স।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »