ক্রীড়া প্রতিবেদক »
এবারে টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যাট হাতে দুর্দাস্ত ছন্দে ছিলেন বর্তমান বাংলদেশে দলে সেরা ব্যাটার লিটন দাস। ৫ ম্যাচে ২৫ গড়ে করেছেন ১২৭ রান। স্ট্রাইকরেটটাও ছিল টি-টোয়েন্টি মেজাজের ১৪২.৬৯। শুধু বাংলাদেশ নয় চলতি বছর ১৭০০ রানের মাইলফলক স্পর্শ করে আন্তর্জাতিক অঙ্গনে বিশ্বসেরাদের কাতালে লড়ছেন লিটন। তার এমন পারফরম্যান্সে টাইগারদের অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিমও লিটনের কাছ থেকে শিক্ষা নিচ্ছেন।
সম্প্রতি একটি বেসরকারি টিভি চ্যালেল অনুষ্ঠানে এমন কথা জানান মুশফিক। তিনি জানান লিটনের সাথে তিনি কথা বলেছেন এবং অনেক কিছু শিখেছেন যেটা তার জানা ছিল না। মুশফিক বলেন, ‘লিটন শেষ যে কথা বছর ও ছিল প্রথম দিকে ও ভাবে ডেলিভার্ড কতে পারছিল না। কিন্তু এখস সে রিদমটা পেয়েছে। এখন সে জানে আন্তর্জাতিক ক্রিকেটে কিভাবে ধারাবাহিক ভাবে রান করতে হয় সেটা জন্য মানসিক ও শারীরিকভাবে কি ধরনের প্রস্তুতি নিতে হয়। সে এই রুটিন গুলো ভালোভাবে মেনে চলছে। আমি ওর সাথে কথা বলেছি আমারও এগুলো জানা ছিল না। আমিও শিখেছি তার কাছ থেকে।’
মুশফিক আরও বলেন, ‘লিটন এখন জানে খেলা নিয়ে কিভাবে ভাবতে হবে এবং কিভাকে সে দলের জন্য অবদান রাখবে। আমি আশা করবো শুধু ও না আমাদের আরও যারা আছে শান্ত, সৌম্য এবং আারও যারা ব্যাটসম্যান আছেন তারা নিয়মিতভাবে এই প্রোসেস গুলো শুরু করবে কারণ একটা প্লেয়ার যখন ৫-৭ বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলে ফেলবে তার কাছ থেকে দল আর বেশি আশা করবে। এটাই স্বাভাবিক।’
