নিউজিল্যান্ড নাকি পাকিস্তান?

ক্রীড়া ডেস্ক »

দখতে দেখতে টি-টোয়েন্টি বিশ^কাপের শেষ পর্যায়ে চলে এসেছে। আর মাত্র তিন ম্যাচ পর জানা যাবে কোন দল টি-টোয়েন্টির শ্রেষ্ঠত্বের মুটক পড়বে। সেই জন্য বিশ^কাপের সেমিফাইনালে সিডনিতে বুধবার (০৯ নভেম্বর) মাঠে নামবে নিউজিল্যান্ড ও পাকিস্তান। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে বাংলাদেশ সময় দুপুর ২টায় শুরু হবে সেমিফাইনাল ম্যাচটি।

এবারে বিশ^কাপে সেরা দলগুলোর একটি নিউজিল্যান্ড। পুরো বিশ^কাপ জুড়েই দারুন ক্রিকেট খেলেছে কিউইরা। প্রথম ম্যাচে অস্ট্রেলিয়াকে উড়িয়ে দিয়ে যার সূচনা করেছিল দলটি। এরপর পর থেকে আর বড় কোনা শঙ্কার মুখে পড়তে হয়নি তাদের। ব্যাটে বলে দারুণ ছন্দে রয়েছে নিউজিল্যান্ড। ব্যাটিংয়ে বড় ভরসার রান গ্লেন ফিলিপস। ৪ ম্যাচে ১৬৩ স্ট্রাইকরেটে করেছেন ১৯৫ রান। তাই বড় স্কোর গড়তে তার দিকেই তাকিয়ে থাকবে নিউজিল্যান্ড। বোলাররাও রছেন ছন্দে। কোনো একক আধিপত্য নয় সাউদি, স্যান্টনার, বোল্ট, ফার্গুসন, সোদি সবাই বল হাতে উইকেট পেয়েছেন।

অন্যদিকে পাকিস্তান সেমিফাইনাল খেলছে অনেকটাই ভাগ্যকে সঙ্গী করে। প্রথম দ্ইু ম্যাচ ভারত ও জিম্বাবুয়ের কাছে প্রথম হেরে শুরুতেই বিশ^কাপ থেকে বাদ পড়া অনেকটাই নিশ্চিত হয়ে যায়। শুধুমাত্র সমীকরণের মারপ্যাচেই আটকে ছিল সেমিফাইনালে স্বপ্ন। নেদারল্যান্ডসের কাছে দক্ষিণ আফ্রিকার পরাজয়ে সেমিফাইনালে খেলার আশা জেগে ওঠে। বাংলাদেশকে হারিয়ে সেমিফাইনালে ওঠে দলটি। সেফিাইনালে ওঠার আগে পাকিস্তানের জন্য চিন্তার কারণ ব্যাটিং। তাদের দুই সেরা ব্যাটার রিজওয়ান ও বাবর কেউই সেরা ছন্দে নেই। তবে পাকিস্তানের শক্তির জায়গা তাদের বোলিং। আফ্রিদি, ওয়াসিম, শাদাব ও হারিস রউফ জ¦লে উঠলে নিউউ ব্যাটারদের বড় পরীক্ষার মুখে পড়তে হতে পারে।

দুই দলেই রয়েছে সমতায়্। ব্যাটিংয়ে যেমন সমতা তেমনি বোলিংয়েও রয়েছে সমতা। তাই শক্তির বিচারে দুই দলই সমতায়। টি-টোয়েন্টি বিশ^কাপে হাই ভোল্টেজ ম্যাচটি মাঠে উত্তাপ ছড়াবে এমনটাই প্রত্যাশা সবার।

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »