শ্রীরামের ভাগ্য ঝুলছে আলোচনার টেবিলে

ক্রীড়া প্রতিবেদক »

টোয়েন্টি বিশ্বকাপের কিছুদিন আগেই বাংলাদেশ দলের টেকনিক্যাল কনসালটেন্ট হিসেবে নিয়োগ পান শ্রীধরন শ্রীরাম। শ্রীরামকে পাওয়ার পরে রাসেল ডমিঙ্গকে টি – টোয়েন্টি বিশ্বকাপ থেকে অব্যাহতি দেওয়া হয়। শ্রীরামের অধীনেই বাংলাদেশ দল বিশ্বকাপের সুপার টুয়েলভে দুটি ম্যাচ জয়লাভ করে। ভারতের বিপক্ষে পাঁচ রানে হারলেও দারুণ লড়াই করে শেষ পর্যন্ত।

মঙ্গলবার মিরপুরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী সুজন। সেখানে তিনি জানিয়েছেন শ্রীরামের চুক্তি বিশ্বকাপ পর্যন্ত ছিল। এরপরেরটা হলো পলিসি ম্যাটার। এটা বোর্ডে আলাপ করে সিদ্ধান্ত হবে। এ নিয়ে সুজন বলেন, ‘শ্রীরামের চুক্তি বিশ্বকাপ পর্যন্ত ছিল। এরপরেরটা হলো পলিসি ম্যাটার। এটা বোর্ডে আলাপ করে সিদ্ধান্ত হবে। সেরকম কোন সিদ্ধান্ত এই মুহুর্তে নাই। আমার মনে হয় হ্যাঁ বা না বলার ঠিক সময় না এটা। মাত্র টুর্নামেন্ট শেষ হলো, দল কেবলই ফিরল। হয়ত এটা নিয়ে সিদ্ধান্ত পাব, পেলে জানানো যাবে।’

টি-টোয়েন্টি বিশ্বকাপে কনসালট্যান্ট হিসেবে শ্রীরাম কেমন করেছেন কিংবা দলের খেলোয়াড়রা তাকে কেমন মূল্যায়ন করেন এমন প্রশ্নে সুজন বলেন, ‘খেলোয়াড়দের মূল্যায়ন বলেন আর যাই বলেন, দল তো কাল রাতেই মাত্র এলো। খেলোয়াড় বা টিম ম্যানেজমেন্ট বলুন কারো সঙ্গে আমাদের ফরমাল বা ইনফরমাল আলাপ হয়নি এখনো। এই ধরণের বিষয়গুলো জানার জন্য আমাদের আলোচনা করতে হবে। ইতিবাচক, নেতিবাচক এসব বিষয়ে পাবলিকলি কমেন্ট করার অবস্থায় নেই। বর্তমান সময়ে আমি নেই। এটার জন্য টিম ম্যানেজমেন্ট বা বোর্ডের নীতি নির্ধারক তারাই উত্তর দিতে পারবে।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »