ম্যাচ প্রতি ৩ উইকেট পেতে পারে তাসকিন: আকাশ চোপড়া

ক্রীড়া ডেস্ক »

টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দল বিদায় নিলেও বেশ কিছু বিষয় নিয়ে এখনো চলছে আলোচনা সমালোচনা। বিশ্বকাপের সুপার টুয়েলভে এর আগে কখনো দুটি ম্যাচ জেতেনি বাংলাদেশ। নেদারল্যান্ডস ও জিম্বাবুয়েকে হারিয়ে সেই রেকর্ড গড়েছে বাংলাদেশ দল। দলগত পারফরম্যান্স ছাড়াও বেশকিছু ব্যক্তিগত পারফরম্যান্সও নজর কেড়েছে।

বল হাতে তাসকিন ছিলেন দুর্দান্ত। পাঁচ ম্যাচে ৮ উইকেট শিকার করেন৷ প্রতিটা ম্যাচেই বাংলাদেশ দলকে ব্রেক থ্রু এনে দিয়েছেন তাসকিন। তাসকিনের এই দুর্দান্ত বোলিং নিয়ে ভারতীয় ক্রিকেট বিশ্লেষক আকাশ চোপড়া তাঁর ইউটিউব চ্যানেলে বলেন, ‘তাসকিন দুর্দান্ত বোলার, বলে দারুণ গতি আছে। সর্বশেষ আইপিএলে লক্ষ্মৌ সুপার তাকে দলে চেয়েছিল কিন্তু বিসিবি ছাড়পত্র দেয়নি। এবার যদি সে ছাড়পত্র পায়, তাহলে সে দুর্দান্ত বোলার হতে পারে। কারন, নতুন বলে শুধু উইকেট রক্ষক ও তাসকিনের মধ্যেই খেলা হয়।’

 

ডেথ ওভারে তাসকিন একটু খরুচে বোলার। এ প্রসঙ্গে আকাশ একমত পোষণ করে বলেন, ‘ যদি তাকে পাওয়ার প্লেতে ২- ৩ ওভার করানো হয় ও ১২-১৩ ওভারের দিকে বাকী ওভার করানো হয় তাহলে সে প্রতি ম্যাচে ৩ উইকেট পেতে পারে ‘।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »