ক্রীড়া ডেস্ক »
কুমার যাদব বর্তমানে টি – টোয়েন্টিতে বোলারদের কাছে এক বড় আতঙ্কের নাম৷ আইসিসি টি – টোয়েন্টি রেংকিংয়েও এক নম্বরে জায়গা করে নিয়েছেন এই হার্ডহিটার ব্যাটার৷ চলমান টি – টোয়েন্টি বিশ্বকাপেও রান সংগ্রাহকের তালিকায় রয়েছেন তিনে৷
অস্ট্রেলিয়ার মাটিতে সূর্যের এমন পারফরম্যান্স দেখে অজি ক্রিকেটার সেন ওয়াটসন বলেন, ‘বিগত দুই বছর ধরে আইপিএলে সূর্য কুমারকে দেখা এবং সে যেভাবে পারফরম্যান্স করছে সেটা সত্যিই দেখার মতো। অস্ট্রেলিয়ার মতো কন্ডিশনে সে যেভাবে ব্যাট করছে তা টি – টোয়েন্টিতে অনেকেই পারেনা।’
৩২ বছর বয়সী ভারতীয় এই ব্যাটার মাঠের চারপাশেই শট খেলতে পারেন৷ তার সবচেয়ে বড় শক্তির জায়গা হলো অল্প বলে বেশি রান করে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন৷ ভারতের মিডল অর্ডারের বড় ভরসা এখন সূর্য কুমার যাদব৷ সূর্যের এমন প্রতিভায় মুগ্ধ ওয়াটসন। তার কাছে সূর্য এক বিরল প্রতিভাবান ব্যাটার।
