সাকিব কন্যা অব্রির জন্মদিন আজ

ক্রীড়া প্রতিবেদক »

বাংলাদেশ দলের টি – টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসানের বড় মেয়ে আলাইনা হাসান অব্রির ৭ তম জন্মদিন আজ। ক্রিকেটীয় ব্যস্ততায় অধিকাংশ সময়ই বাবা সাকিব আল হাসানকে কাছে পায়না আলাইনা।

আজ দুপুরে সাকিবের স্ত্রী উম্মে আহম্মেদ শিশির তার ভেরিফায়েড ফেসবুক পাতায় বড় মেয়ে আলাইনার একটি ছবি প্রকাশ করে লেখেন, ‘ আমাদের সুন্দরী রাজকুমারীকে ৭ তম জন্মদিনের শুভেচ্ছা, তুমি আমাদের জীবনে অনেক সুখ ও আশীর্বাদ নিয়ে এসেছো, তোমার জন্য আমরা আল্লাহর কাছে কৃতজ্ঞ! আমরা তোমাকে অনেক ভালোবাসি এবং এটি তুমি খুব ভালোভাবে জানো। এটির সুবিধা নিতে পছন্দ করো এটি ঠিক আছে ভালোবাসা দিয়ে মা আর বাবা ।’

মূহুর্তেই ভাইরাল হয়ে যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং সবাই জন্মদিনের শুভেচ্ছা জানায় কমেন্টের মাধ্যমে। দুই মেয়ে ও এক ছেলেকে নিয়ে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন শিশির।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »