নিজের পারফরম্যান্সে সন্তষ্ট শান্ত

ক্রীড়া প্রতিবেদক »

বিশ্বকাপ দলে জায়গা পাওয়ার পর থেকেই সমালোচনার তীরে বিদ্ধ নাজমুল হোসেন শান্ত। জিম্বাবুয়ের বিপক্ষে ৭১ ও পাকিস্তানের বিপক্ষে ৫৪ রানের দুটি ইনিংসসহ পাঁচ ম্যাচে ১৮০ রান করেছেন শান্ত।

গতকাল বিশ্বকাপ মিশন শেষে বিমানবন্দরে বাংলাদেশ দলের প্রতিনিধি হিসেবে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন শান্ত। শান্ত বলেন, ‘ টিম হিসেবে আমরা ভালো খেলেছি। যেগুলো জিততে পারিনি টিম হিসেবে ভালো খেলতে পারিনি৷ ওয়ার্ল্ড কাপ শুরু হওয়ার আগে মনে হয় কেউই ঐভাবে চিন্তা করেনি আমরা সেমিফাইনাল খেলবো। তাই হতাশ বলবো না। আমাকে নিয়েও অনেক কথা হয়েছে কিন্তু ঐদিকে একদম ফোকাস দি নাই৷ আমি আমার খেলা, ব্যাটিংয়ে, অনুশীলনে ফোকাস দিয়েছি৷ সো, আলহামদুলইল্লা ভালো হয়েছে। সামনে আরো ভালো করার চেষ্টা করবো যদি সুযোগ আসে ‘।

বাংলাদেশ দলের ক্রিকেটাররা কয়েকদিন যে যার মতো করে ছুটি কাটাবেন। অনেকদিন ধরেই ক্রিকেটীয় ব্যস্ততার কারনে পরিবার থেকে দূরে ছিলেন টাইগাররা৷ ডিসেম্বরের প্রথম সপ্তাহে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে আবারো শুরু হবে টাইগারদের ব্যস্ততা৷ জানুয়ারীর প্রথম সপ্তাহে বাংলাদেশ প্রিমিয়ার লীগ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »