ভারত সিরিজে কোচের দায়িত্বে ফিরছেন ডমিঙ্গ

ক্রীড়া প্রতিবেদক »

শ্রীরাম শ্রীধরণ বাংলাদেশ দলের টেকনিক্যাল কনসালটেন্ট হিসেবে নিয়োগ পান টি- টোয়েন্টি বিশ্বকাপের অল্প কিছুদিন আগে। সবকিছু বিবেচনাতে এটাই বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের সেরা টি – টোয়েন্টি বিশ্বকাপ। সুপার টুয়েলভে দুই জয়ের পাশাপাশি ভারতের বিপক্ষে দারুণ লড়াই।

বাংলাদেশের এই সাফল্য এনে দেওয়ার পরও শ্রীরাম বাংলাদেশ দলের সাথে থাকছেন কিনা তা এখনো সুস্পষ্ট না। তবে শ্রীরামে সন্তুষ্ট টিম ম্যানেজমেন্ট। অধিনায়কও সাংবাদিক সম্মেলনে শ্রীরামের প্রশংসা করেছেন। টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন বলেন, এই ব্যাপারে তার সঙ্গে আলোচনার সুযোগ রয়েছে।

এদিকে ডিসেম্বরের এক তারিখে বাংলাদেশে পা রাখবেন পূর্ণ শক্তির ভারত৷ তিনটি এক দিনের ম্যাচ ও দুটি টেষ্ট ম্যাচ খেলবেন তারা। টি – টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের দায়িত্বে না থাকলেও ভারত সিরিজে রাসেল ডমিঙ্গই থাকছেন হেড কোচের দায়িত্বে। ১৪ ই নভেম্বর ঢাকায় আসার কথা রয়েছে ডমিঙ্গর৷

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »