শ্রীরামে সন্তুষ্ট টিম ম্যানেজমেন্ট

ক্রীড়া প্রতিবেদক »

টাইগারদের টি – টোয়েন্টি বিশ্বকাপ মিশন শেষ হয়েছে পাকিস্তানের বিপক্ষে হেরে। নেদারল্যান্ডস ও জিম্বাবুয়েকে হারিয়ে ইতিহাসের সেরা বিশ্বকাপই কাটিয়েছে টাইগাররা৷ আজ রাতে দেশে ফিরছে সাকিব, মিরাজ, সোহান বাদে বাকী ক্রিকেটাররা।

বিশ্বকাপের অল্প কিছুদিন আগে বাংলাদেশ দলের টেকনিক্যাল কনসালটেন্ট হিসেবে যোগ দেন সাবেক ভারতীয় ক্রিকেটার শ্রীরাম শ্রীধরণ। এশিয়া কাপ ও ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ দল ভালো করতে না পারলেও বিশ্বকাপে মোটামুটি ভালো করেছে৷ প্রথমবারের মতো মুলপর্বে দুটি জয় পেয়েছে বাংলাদেশ। তাছাড়া ভারতের বিপক্ষেও দারুণ লড়াই করে হেরেছে । শ্রীরাম তার চিন্তা চেতনা, পরিকল্পনা, কাজ দিয়ে মন জয় করেছেন টিম ম্যানেজমেন্টের।

টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন বলেন, ‘শ্রীরাম ভালো করেছে। সে দারুণ চেষ্টা করেছে। ও ( শ্রীরাম) খুব পরিশ্রমী মানুষ। আমিও তো ছেলেদের সাথে কাজ করেছি। দারুণ পরিবেশ ছিল এখানে। দল হিসেবে চেষ্টা ছিলো ভালো করার। সেভাবেই চেষ্টা করেছিলাম। শ্রীরাম ভালো করেছে কোনো সন্দেহ নেই৷ দেখা যাক সামনে কি হয়।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »