জাতীয় দলের আদলে গড়া বিসিবি একাদশ হারলো এগারো রানে

ক্রীড়া প্রতিবেদক »

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল বিশ্বকাপ মিশন শেষে আজ দেশে ফিরছে। জাতীয় দলের আদলে গড়া দল নিয়ে বিসিবি একাদশ খেলতে গেছে ভারতের তামিলনাড়ুতে। সেই দলে আছেন মিঠুন, মুমিনুল, সাইফ, মাহমুদুল হাসান জয়সহ অনেকে। এমন দলকে ১১ রানে হারিয়েছে ভারতের স্থানীয় দল তামিলনাড়ু ক্রিকেট আ্যাসেসিয়েশন।

 

সোমবার এমএ চিরাম্বরম স্টেডিয়ামে অনুষ্ঠিত ওয়ানডেতে ম্যাচে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ২৪২ রান করে তামিলনাড়ু। দলের হয়ে সর্বোচ্চ ৫১ রান করেন ইন্দ্রজিৎ।এছাড়া কৌশিকের ব্যাট থেকে আসে ৪৬, শাহরুখ খান করেন ৩৯। বাংলাদেশের পক্ষে রেজাউর রাজা নেন ৪ উইকেট, নাইম হাসান ২ উইকেট।

 

জবাবে ব্যাট করতে নেমে ২৩১ রানে গুটিয়ে যায় টাইগাররা অধিনায়ক মিঠুন ১, মুমিনুল ১, মাহমুদুল হাসান জয় ১, বিজয় ৩, তৌহিদ হৃদয় ৬ রানে আউট হন। ৭ম উইকেটে ৮১ রানের জুটি গড়ে হারের ব্যবধান কমান সাইফ হাসান ও জাকের আলী। সাইফ ৭২ ও জাকের আলী ৮৫ রান করেন। ভারতের হয়ে নটরাজন নেন ৩ উইকেট, ২ টি করে নেন সঞ্জয় ও কিশোর।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »