ক্রীড়া ডেস্ক »
সুপার টুয়েলভে নিজেদের শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে পাঁচ উইকেটে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় বাংলাদেশ। একই দিনে দক্ষিণ আফ্রিকাকে নেদারল্যান্ডস হারিয়ে বাংলাদেশের জন্য সেমিফাইনালে খেলার একটা বড় সুযোগ করে দিয়েছিল। কিন্তু সে সুবর্ণ সুযোগ কাজে লাগাতে পারেনি বাংলাদেশ।
বাঁচা মরার এই ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। একাদশে তিন পরিবর্তন নিয়ে। শুরুটা একদম মন্দ হয়না বাংলাদেশের। ১০ ওভারে এক উইকেট হারিয়ে ৭০ রান সংগ্রহ করে বাংলাদেশ। পরের ১০ ওভারে মাত্র ৬৭ রান তুলতে সক্ষম হয় বাংলাদেশ। মাঝপথে খেই হারানো যেন বাংলাদেশের একটা অভ্যাসে পরিণত হয়েছে।
পাকিস্তানি কিংবদন্তি ওয়াসিম আকরাম বলেন, ‘নিজেদের ঘাড়েই দোষ নিতে হবে বাংলাদেশকে৷ এটা তাদের করা উচিৎ। আমি বাংলাদেশের অধিনায়ক বা কোচ হলে মনোবিদের কাছে নিয়ে যেতাম।’
ভারতের বিপক্ষেও দারুণ শুরু করে শেষ পর্যন্ত পাঁচ রানে হেরে যায় বাংলাদেশ। তীরে এসে তরী ডোবার এই পুরোনো অভ্যাস যেন পিছু ছাড়ছে না বাংলাদেশের।
