ক্রীড়া প্রতিবেদক »
চলমান টি – টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ। আজ ৭ নভেম্বর রাত ১০.৩০ মিনিটে দেশে পৌছানোর কথা রয়েছে টাইগারদের। দলগত পারফরম্যান্স একদমই ভালো হয়নি বাংলাদেশের৷
তবে কিছু ব্যক্তিগত অর্জন অবশ্য আছে। তাসকিনের দুর্দান্ত বোলিং। নাজমুল হোসেন শান্তর পাঁচ ম্যাচে ১৮০ রান। ভারতের বিপক্ষে লিটনের ২৭ বলে ৬০ রানের ঝড়ো ইনিংস। যার প্রশংসা করেননি এমন ক্রিকেট ভক্ত খুঁজে পাওয়া মুশকিল।
লিটন কুমার দাস ব্যাট হাতে বেশ ভালো সময় পার করছেন। আজ তার ভেরিফায়েড ফেসবুক পাতায় নিজের একটি ছবি প্রকাশ করে লেখেন, ‘ আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেছি। কিন্তু আপনাদের প্রত্যাশা অনুযায়ী খেলতে পারিনি। পরের বার দল হিসেবে আরো ভালো করার আশা করছি। বাড়িতে ফিরে যাচ্ছি ‘।
