বাংলাদেশের সংগ্রহ ১২৭

ক্রীড়া ডেস্ক »

টস জিতে ব্যাটিংয়ে নেমে ভালো শুরুর ইঙ্গিত দিলেও শেষ পর্যন্ত ভালো স্কোর দাড় করাতে পারেনি বাংলাদেশ। ৮ উইকেট হারিয়ে নির্ধারিত ২০ ওভারে ১২৭ রান সংগ্রহ করে।

দলের পক্ষে সর্বোচ্চ ৫৪ রান করেন নাজমুল হোসেন শান্ত। লিটন ১০ রানে সাজঘরে ফেরেন। তিনে ব্যাট করতে আসা সৌম্য করেন ২০ রান,সাকিব বিতর্কিত আউট হন শূন্য রানে। মোসাদ্দেক ব্যর্থতার ষোলোকলা পূর্ণ করেন এদিনও ১১ বলে ৫ রান। গত ম্যাচের আশা জাগানো সোহান ০ রানেই ফেরেন আজ।

দলের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ করেন আফিফ। ২৪ রান করে অপরাজিত থাকেন। পাকিস্তানের হয়ে ২২ রানে ৪ উইকেট শিকার করেন শাহীন শাহ আফ্রিদি।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »