বাংলাদেশকে হারিয়ে সেমির আশা বাঁচিয়ে রাখতে চায় পাকিস্তান

ক্রীড়া ডেস্ক »

 কলমে সেমিফাইনালের আশা এনো বাঁচিয়ে রেখেছে চার দল। ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশ। নিজেদের শেষ ম্যাচ জিতে বাকীদের কাজটা কঠিন করতে চায় পাকিস্তান। নিজেদের সেমির আশাও বাঁচিয়ে রাখতে চায়।
এখন পর্যন্ত সুপার টুয়েলভে গ্রুপ দুই এর ৬ পয়েন্ট নিয়ে সবার উপরে আছে রোহিত শর্মার দল। তারপর ৫ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের ২এ অবস্থান করছে দক্ষিণ আফ্রিকা। তিন ও চার নম্বরে পাকিস্তান ও বাংলাদেশ। বেশ জমে উঠেছে এই গ্রুপের লড়াই। এখনো পর্যন্ত চূড়ান্তভাবে সেমি নিশ্চিত হয়নি কোন দলেরই।
নেদারল্যান্ডসের কাছে দক্ষিণ আফ্রিকা হেরে গেলে বিশ্বকাপ থেকে বিদায় নেবে প্রোটিয়ারা। আর জিতলে গ্রুপ ২ এ সবার আগে সেমিতে যাবে তারা। বাংলাদেশ ও পাকিস্তানের ও চান্স রয়েছে এখন পর্যন্ত। ভারত যদি জিম্বাবুয়ের কাছে হেরে যায় সেক্ষেত্রে নেটরানরেটে যারা এগিয়ে থাকবে তারাই সেমিফাইনালে যাবে৷
ম্যাচের আগেরদিন সাংবাদিক সম্মেলনে শান মাসুদ বলেন, ‘যা আমাদের হাতে আছে আমরা তার উপর পুরো মনোযোগ দেব। বাংলাদেশের সাথে ম্যাচ জিতলে দুই পয়েন্ট পাওয়ার আছে। আমরা চেষ্টা করব ম্যাচটি জিতে অন্য দলগুলোর কাজ কঠিন করতে৷ এই গ্রুপের শেষ বল পর্যন্ত সেমি ফাইনালে যাওয়ার আশা থাকবে। আমি মনে করি কালকের ম্যাচে ভালো সুযোগ আছে।’
দক্ষিণ আফ্রিকার সাথে জয় পেলেও সেই ম্যাচের ভুলগুলো আর করতে চায়না পাকিস্তান। মাসুদ বলেন, ‘আমাদের জন্য এটিই শিক্ষা হতে পারে যে নিজেদের সেরাটা দিতে হবে এবং প্রতি ম্যাচে উন্নতি করতে হবে৷ বাংলাদেশের বিপক্ষে আমাদের পারফরম্যান্সে আরো উন্নতি করতে হবে। আগের ভুলগুলো শুধরে নিতে হবে।’
নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »