সবুজ দাস »
বর্তমানে বাংলাদেশ ক্রিকেটকে যদি একটা ভাঙ্গা ঘর হিসেবে তুলনা করা হয় , লিটন সেই ভাঙ্গা ঘরে দ্বাদশীর চাঁদের আলো।। ক্রিকেট ব্যাকরণের সব শটই যে আছে লিটনের ঝুলিতে । ব্যাট হাতেও যে শিল্পী হওয়া যায় লিটন দাস তার বড় প্রমাণ । লিটনের ব্যাটিং দেখা চোখের আরাম , মনের প্রশান্তি । লিটনের প্রতিভা নিয়ে কারো কখনো প্রশ্ন ছিলোনা । প্রশ্ন ছিল একটাই । ব্যাট হাতে আধারাবাহিক লিটন ধারাবাহিক হবে কবে?
সেই প্রশ্নের উত্তরও দিতে শুরু করেছে লিটন । নিজেকে নিয়ে গেছে এক অনন্য উচ্চতায় । উইকেটে নড়বড়ে লিটন এখন থিতু হতে শিখেছে । দলের প্রয়োজন বুঝে ব্যাটিং করে ।বাংলাদেশের বড় ভরসার নাম এখন লিটন ,প্রতিপক্ষের আতঙ্কের নাম।
গত টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যাট হাতে ব্যর্থ ছিলেন লিটন । সমালোচনার তীরে বিদ্ধ হয়েছেন প্রতিটা দিন।
ব্যক্তিজীবনের সবচেয়ে বাজে সময়টা বোধহয় পার করেছেন লিটন ওই সময়ে । সামাজিক যোগাযোগ
মাধ্যমে লিটনের রানের উপর ডিস্কাউন্টের ঘোষণা দেয় বেশ কিছু ব্যাবসায়ীক প্রতিষ্ঠান । এ তালিকায় ছিল
পোসাক,খাবার , বই, ইলেকট্রনিক পণ্যসহ দৈনন্দিন জিনিসপত্র । ম্যাচ শুরুর আগে ঘোষণা দেওয়া হতো
‘’ আজকের ম্যাচে লিটন দাস যত রান করবে তত পারসেন্ট ডিস্কাউন্ট দেওয়া হবে ‘’ ।
এছাড়া ট্রল ,মিমের বণ্যা তো ছিলই। খারাপ সময় পার করে লিটন নিজের ভাগ্য বদল করেছেন । এক সময় যারা ট্রল বা সমালোচনায় মুখর ছিল তারা এখন লিটনের ব্যাটিং দেখে প্রশংসায় পঞ্চমুখ । ব্যর্থতার বৃত্ত থেকে কিভাবে বের হয়ে আসতে হয় প্রমাণ করেছেন লিটন । এভাবেই হাসতে থাকুক লিটনের ব্যাট ।সমালোচনা হোক গঠনমুলক । কারো সম্মানহানি বা অনূভুতিতে আঘাত না করে ।
