ক্রীড়া ডেস্ক »
টি-টোয়েন্টি বিশ^কাপে ভারতের বিপক্ষে বাংলাদেশ দলের পরাজয়ের দুই পেরিয়ে গেলের এই ম্যাচ নিয়ে সমালোচনা যেন থামছেই না। পাকিস্তানের সাবেক অধিনায়ক ও টি-টোয়েন্টি বিশ^কাপ জয়ী ক্রিকেটার শহীদ আফ্রিদি এবার অভিােগ করে জানিয়েছেন ভারতের প্রতি পক্ষপাতমূলক আচরণ করেছে আইসিসি।
পাকিস্তানের একটি টিভি চ্যানেলে সাক্ষাৎকারে আফ্রিদি এ কথা জানান। আফ্রিদি বলেন, ‘টিভিতেই দেখা গেছে সাকিব এ বিষয়ে (ভেজা মাঠ) কথা বলেছে। দেখাই যাচ্ছিল যে মাঠ ভেজা। আমার মনে হয়, ভারতের দিকে পক্ষপাত ছিল আইসিসির। তারা ভারতের সেমিফাইনালে যাওয়া নিশ্চিত করতে চেয়েছে। ভারত-পাকিস্তান ম্যাচের আম্পায়াররাই কিন্তু বাংলাদেশ-ভারত ম্যাচের দায়িত্বে ছিল। ক্রিকেট বিশ্ব জানে, তারাই সেরা আম্পায়ারের পুরস্কার পাবেন।’
আফ্রিদি আরও বলেন, ‘আমি জানি কী হয়েছিল। এত সময় ধরে বৃষ্টি হয়েছে, কিন্তু বৃষ্টি থামার পরই খেলা খুব দ্রুতই শুরু করা হয়। ভারত খেললে আইসিসি চাপে থাকে। কারণ এর সঙ্গে অনেক কিছুই জড়িত।’
এসময় আফ্রিদি লিটন দাসের দারুণ ব্যাটিংয়ের প্রশংসা করেন। আফ্রিদি বলেন, ‘লিটন দারুণ খেলেছে। ইতিবাচক ক্রিকেট খেলেছে। ৬ ওভার শেষে মনে হয়েছে সামনের ২-১ ওভারে বাংলাদেশ যদি উইকেট না হারায়, তাহলে তারা ম্যাচ জিতবে। সব মিলিয়ে বাংলাদেশ দারুণ খেলেছে।’
