টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক »

অ্যাডিলেডে টি-টোয়েন্টি বিশ্বকাটে সুপার টুয়েলভে গুরুত্বপূর্ণ ম্যাচে ভারতের বিপক্ষে টস জিতে ফিল্ডিং করা সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান। এই ম্যাচে একাদশে একটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। ওপেনার সৌম্য সরকারের পরিবর্তে খেলছেন পেসার শরিফুল ইসলাম।

সেমিফাইনালে যেতে হলে জয়ের কোনো বিকল্প নেই বাংলাদেশের সামনে। দুই জয় নিয়ে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের তিন নম্বরে রয়েছে টাইগাররা। অন্যদিকে ভারতও একই পরিস্থিতির সামনে দাড়িয়ে। বাংলাদেশের সমান পয়েন্ট নিয়ে রানরেটে এগিয়ে থেকে তালিকার দুই নম্বরে রয়েছে। ভারতও জয়ের কোনো বিকল্প ভাবছে না।

বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, সাকিব আল হাসান, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, মোসাদ্দেক হোসেন সৈকত, ইয়াসির আলী চৌধুরী রাব্বি, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ ও শরিফুল ইসলাম।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »