নিউজিল্যান্ডকে হারিয়ে লড়াই জমিয়ে তুলেছে ইংল্যান্ড

ক্রীড়া ডেস্ক »

টি-টোয়েন্টি বিশ^কাপে সুপার টুয়েলভে গ্রুপ ওয়ানের পয়েন্ট টেবলিটা বেশ জমে উঠেছে। মঙ্গলবার (১ নভেম্বর) উড়তে নিউজিল্যান্ডকে ২০ রানের হারিয়ে সেটা জমিয়ে তুলেছে ইংল্যান্ড। ব্রিসবেনে আগে ব্যাট করে বাটলার ও হেলসের ফিফটিতে ৬ উইকেটে ১৭৯ রান করে ইংল্যান্ড। জবাবে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১৫৯ করে নিউজিল্যান্ড। এর ফলে গ্রুপ ওয়ানে পয়েন্ট টেবিলের শীর্ষ তিন দলের সমান পাঁচ পয়েন্ট। চার ও পাঁচ নম্বরে থাকা দলেরও এখনো সেমিফাইনালে যাওয়ার আশা টিকে রয়েছে।

ব্রিসবেন ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে আগে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটি ৮১ রান যোগ করেন বাটলার ও হেলস। হেলস ফিফটি করে ৪০ বলে ৫২ রান করে আউট হন। এরপর ইংল্যান্ডের ইনিংস প্রায় একাই টেনে নিয়ে যান বাটলার। ফিফটির দেখা পান তিনি। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৭৯ রান করে ইংল্যান্ড। বাটলার ৪৭ বলে ৭৩ রান করে আউট হন।

জবাবে ব্যাট করতে নেমে দলীয় ২৮ রানের মধ্যে প্যাভিলিয়নে ফিরে যান ডেভন কনওয়ে (৩) ও ফিন অ্যালেন (১৬)। কেন উইলিয়ামসন ও গ্লেন ফিলিপস তৃতীয় উইকেট জুটিতে ৯১ রান যোগ করে দলের জয়ের আশা বাঁচিয়ে রাখেন। উইলিয়ামসন ৪০ রান করে আউট হন। ফিফটির দেখা পান ফিলিপস। ইংলিদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ম্যাচ থেকে ছিটকে যেতে থাকে কিউরা। ফিলিপস ৩৬ বলে ৬২ রান করে আউট হলে শেষ হয়ে যায় কিউইদের জয়ের আশা। ৬ উইকেটে ১৫৯ রানে থেমে যায় নিউজিল্যান্ডের ইনিংস।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »