আফগানিস্তানকে বিদায় করে সেমির আশা বাঁচিয়ে রাখলো শ্রীলঙ্কা

ক্রীড়া ডেস্ক »

টি-টোয়েন্টি বিশ^কাপ থেকে বিদায় নিয়েছে আফগানিস্তান। মঙ্গলবার (০১ নভেম্বর) গ্রুপ ওয়ানের ম্যাচে শ্রীলঙ্কার কাছে ৬ উইকেটে হেরে বিদায় নিয়েছে আফগানরা। আর টুর্নামেন্টের দ্বিতীয় জয় তুলে সেমিফাইনালে যাওয়ার আশা বাঁচিয়ে রেখেছে এশিয়ার চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা।

ব্রিসবেন ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে আগে ব্যাট করতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে আফগানিস্তান। ২০ ওভারে ৮ উইকেটে ১৪৪ রান করে আফগানরা। রহমানউল্লাহ গুরবাজ ২৮, উসমান ঘানি ২৭, ইব্রাহিম যাদরান ২২ ও নজিবুল্লাহ যাদরান ১৮ রান করেন। লঙ্কান বোলার হাসারাঙ্গা ৩টি, লাহিরু কুমারা ২টি এবং রাজিথা ও ধনঞ্জয়া ১টি করে উইকেট নেন।

জবাবে ব্যাট করতে নেমে দলীয় ১২ রানের পাথুম নিসাঙ্কার উইকেট হারায় লঙ্কানরা। এরপর ধনঞ্জয়া ডি সিলভার ব্যাটে ভর করে সহজ জয় পায় শ্রীলঙ্কা। ১৮.৩ ওভারে ৪ উইকেটে ১৪৮ রান তুলে জয় নিশ্চিত করে লঙ্কানরা। ধনঞ্জয়া ৪২ বলে ৬৬ রানে অপরাজিত থাকেন। এছাড়ার কুশল মেন্ডিসের ব্যাট থেকে আসে ২৫ রান। আফগান বোলার মুজিবুর রহমান ও রশিদ খান ২টি করে উইকেট নেন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »