নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
নেদারল্যান্ডের ক্রিকেটার ডে লেডের চোখের নিচে ৬ সেলাই পড়েছে। আজ (রবিবার) পাকিস্তানের বিপক্ষে ম্যাচে ব্যাট করার সময়, পাকিস্তানি পেসার হারিস রউফের একটি বাউন্সার পুল করতে গিয়ে আঘাতপ্রাপ্ত হন এই ডাচ ক্রিকেটার।
ঘটনাটি ঘটেছে ইনিংসের পাওয়ার প্লের শেষ ওভারে। ওই ওভারের ৫ম বলে হঠাৎ লাফিয়ে উঠা একটি বাউন্সার পুল করতে গিয়ে পরাস্ত হন লেড। যার ফলে গতিময় বাউন্সারটি স্ব-জোরে আঘাত হাণে লেডের হেলমেটের গ্রীলে। হেলমেট খোলার পর দেখা যায়, চোখের নিচের অংশে খুব বাজেভাবেই আঘাত পেয়েছেন লেড।ততক্ষনিক দলীয় চিকিৎসক লেডের আঘাত পর্যবেক্ষণ করতে মাঠে ছুটে আসেন। আঘাতের তীব্রতা বেশি হওয়ায় সাথে সাথে মাঠ থেকে তুলে নেওয়া হয় তাকে।
ম্যাচ শেষে জানা যায়, চোখের নিচের অংশে খুব বাজেভাবেই আঘাত পেয়েছেন লেড।যার কারণে সেখানে প্রয়োজন পড়েছে ৬ সেলাইয়ের।
