টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক »

ব্রিসবেনে টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার টুয়েলভে নিজেদের তৃতীয় ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। এই ম্যাচে একাদেশ একটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজের পরিবর্তে খেলবেন ব্যাটার ইয়াসির আলী রাব্বি।

নিজদের দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১০৪ রানের বড় ব্যবধানে হেরে মানসিকভাবে পিছিয়ে আছে বাংলাদেশ। অন্যদিক পাকিস্তানকে হারিয়ে বেশ আত্মবিশ্বাসী জিম্বাবুয়ে। দুটি দলই একটি করে ম্যাচ জিতেছে। তাই আজকের ম্যাচ দুই দলের জন্যই খুবই গুরুত্বপূর্ণ

বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন শান্ত, সৌম্য সরকার, লিটন দাস, সাকিব আল হাসান (অধিনায়ক), আফিফ হোসেন, নুরুল হাসান হোসান (উইকেটরক্ষক), মোসাদ্দেক হোসেন সৈকত, ইয়াসির আলী চৌধুরী রাব্বি, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান।
নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »