নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
টি-টোয়েন্টি ক্রিকেটে নিজেদের ঠিকঠাক মেলে ধরতে পারছে না বাংলাদেশ। মাঝে মধ্যে কেউ ভালো ইনিংস উপহার দিলেও নিয়মিত রান করতে পারছে না কেউই। ধারাবাহিকতা শব্দটি যেন বাংলাদেশ ক্রিকেটের সাথে বড্ড বেমানান হয়ে দাঁড়িয়েছে। গত টি – টোয়েন্টি বিশ্বকাপ থেকেই নাজেহাল অবস্থা বাংলাদেশের৷
বিশ্বকাপ শুরুর আগে নিউজিল্যান্ডে অনুষ্ঠিত ত্রীদেশীয় সিরিজে ব্যাট হাতে দারুণ ছন্দে ছিলেন সাকিব-লিটন। ইয়াসিরও খেলেছিলেন প্রথম ম্যাচে দারুণ এক ইনিংস। তারপরই মলিন ইয়াসিরের ব্যাট, রানের দেখা মিলছে না৷ ওপেনিংয়েও অধারাবাহিক বাংলাদেশ।
নেদারল্যান্ডসের বিপক্ষে ভালো শুরুর ইঙ্গিত দিয়েও ভালো করতে পারেনি ব্যাটাররা। মিডল অর্ডারে সুবিধা করতে পারেননি তেমন কেউ৷ আফিফ ৩৮ আর মোসাদ্দেকের ২০ রানের উপর ভর করে ১৪৪ রানের পুঁজি পায় বাংলাদেশ।
বাংলাদেশ-নেদারল্যান্ডের ম্যাচ শেষে, বাংলাদেশ দলের সম্প্রতি পারফরম্যান্স নিয়ে প্রসঙ্গত কারণে এক বক্তব্যে শোয়েব মালিক বলেন, ‘ বাংলাদেশে বেশ সামর্থ্যবান ক্রিকেটার রয়েছে। যাদের হাতে ভালো মার রয়েছে। কিন্তু তারা ধারাবাহিকভাবে রান করতে পারছেন না। এই দলে বেশকিছু অভিজ্ঞ ক্রিকেটারও রয়েছে। আসলে টি – টোয়েন্টি ক্রিকেটে ভালো করতে হলে শুরুর দুই তিনজনকে ভালো করতে হবে। তাহলে ভালো সংগ্রহ দাঁড় করাতে পারবে৷’
