অস্ট্রেলিয়া সফরের জন্য দল ঘোষণা করলো ইংল্যান্ড

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

টি – টোয়েন্টি বিশ্বকাপের পরই অজিদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে ইংল্যান্ড। সেই ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে ইংল্যান্ড এ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড ( ইসিবি)। দলে ফিরেছেন স্যাম বিলিংস এবং জেমস ভিন্স।

ইংল্যান্ডের হয়ে সর্বশেষ ওয়ানডে খেলেছেন ভিন্স ২০২১ সালের জুলাইয়ে। পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ ম্যাচ খেলেছিলেন। অফ ফর্মের কারনে বাদ পড়া জেসন রয়কেও দলে রাখা হয়েছে এই সিরিজে। অস্ট্রেলিয়া সফরে বিশ্রামে রাখা হয়েছে স্টোকস ও মার্ক উডকে। ১৫ জনের ১১ জনই এখন অস্ট্রেলিয়ায় অবস্থান করছেন। টি – টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াডেও রয়েছেন তারা।প্রথম ম্যাচটি মাঠে গড়াবে ১৭ নভেম্বর। দ্বিতীয়টি ১৯ নভেম্বর এবং সবশেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে ২২ নভেম্বর।

ইংল্যান্ডের ওয়ানডে স্কোয়াড : জস বাটলার ( অধিনায়ক), মঈন আলী, স্যাম বিলিংস, স্যাম কারান, লিয়াম ডওসান, ক্রিস ডর্ডান, ডেভিড মালান, আদিল রাশিদ,জেসন রয়, ফিল সল্ট, ওলি স্টোন, জেসন ভিন্স, ডেভিড উইলি, ক্রিস ওকস, লুক উড।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »