স্টয়নিস তান্ডবে অস্ট্রেলিয়ার সহজ জয়-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

ঘরের মাঠে নিজেদের দ্বিতীয় ম্যাচে এসে দাপুটে জয় তুলে নিয়েছে স্বাগতিক অস্ট্রেলিয়া।পার্থে মার্কোস স্টয়নিসের ঝড়ো ব্যাটিংয়ের উপর ভর করে ৭ উইকেটে বড় জয় পেয়েছে অজিরা।

মাত্র ১৮ বলে ৬ ছক্কা ও ৪ চারে অপরাজিত ৫৯* রানের বিস্পোরক ইনিংস খেলেন এই মারকুটে ব্যাটার।

পার্থ ক্রিকেট গ্রাউন্ডে টসে জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চ। টসে হেরে আগে ব্যাট করতে নেমে, পাথুম নাসানকা,চারিথ আসালাঙ্কা ও ধনাঞ্জয়া সিলভার ব্যাটে চড়ে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫৭ রানের পূঁজি দাঁড় করায় লঙ্কানরা।

শ্রীলঙ্কার হয়ে ব্যাট হাতে সর্বোচ্চ ৪০ রান আসে ওপেনার পাথুম নাসানকার ব্যাট থেকে।এছাড়া আসালাঙ্কা ও ধনাঞ্জয়া সিলভার ব্যাট থেকে আসে যথাক্রমে ৩৮ ও ২৬ রান।

অস্ট্রেলিয়ার হয়ে বল হাতে হ্যাজিলউড,কামিন্স,স্টার্ক,এগার ও ম্যাক্সওয়েলের শিকার একটি করে উইকেট।

১৫৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে মার্কোস স্টাইনিসের সাইক্লোন ইনিংসের কল্যাণে ২১ বল ও ৭ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় স্বাগতিকরা।

স্টইনিস মাত্র ১৮ বলে ৫৯ রানের ঝড়ো ইনিংস খেলে শেষ পর্যন্ত অপরাজিত থাকেন। অধিনায়ক অ্যারন ফিঞ্চ অপরাজিত ছিলেন ৪২ বলে ৩১ রান করে।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »