বাংলাদেশ- দক্ষিণ আফ্রিকা ম্যাচে বৃষ্টির শঙ্কা-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

আগামী ২৭ অক্টোবর (বৃহস্পতিবার) সিডনি ক্রিকেট গ্রাউন্ডে চলতি আসরে নিজেদের দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে টাইগাররা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল নয়টায়।

সিডনির আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, হোবার্টের মতো সিডনিতেও বৃষ্টির কবলে পড়তে পারে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার ম্যাচটি। আবহাওয়ার পূর্বাভাস বলছে, ৭০ ভাগ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার ম্যাচের দিন।

হোবার্টে নিজেদের প্রথম ম্যাচেও বৃষ্টির কবলে পড়েছিল বাংলাদেশ- নেদারল্যান্ড ম্যাচ। যদিও বৃষ্টির তীব্রতা কম ও দীর্ঘস্থায়ী না হওয়ায় ম্যাচে তার কোন প্রভাব পড়েনি।নির্ধারিত ওভারেই খেলা মাঠে গড়িয়েছে এবং ৯ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পরবর্তী ম্যাচকে সামনে রেখে আজ (২৫ অক্টোবর) দুপুর দুইটায় সিডনি শহরে এসে পৌঁছেছে টিম বাংলাদেশ।

উল্লেখ্য, গতকাল (২৪ অক্টোবর) হোবার্টে দিনের দ্বিতীয় ম্যাচটি বৃষ্টির কারণে পন্ড হয়ে গেলে, পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে জিম্বাবুয়ে ও দক্ষিণ আফ্রিকা।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »