বাংলাদেশী পেসারদের বোলিং নজর কেড়েছে বাউচারের-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

হোবার্টে নেদারল্যান্ডের বিপক্ষে চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ৯ রানের জয় পেয়েছে বাংলাদেশ।তাসকিন-হাসানদের গতি ও সুইংয়ের জাদুতে, দীর্ঘ ১৫ বছরের আক্ষেপ ঘুচিয়ে দ্বিতীয় রাউন্ডে জয়ের স্বাদ পায় বাংলাদেশ।

একই ভেন্যুতে দক্ষিণ আফ্রিকার পরের ম্যাচ (দিনের দ্বিতীয় ম্যাচ) হওয়ায়, বাংলাদেশের এই ঐতিহাসিক ম্যাচের কিছু মুহূর্ত সামনে থেকে দেখার সুযোগ হয়েছিল প্রোটিয়া প্রধান কোচ মার্ক বাউচারের। স্বল্প সময়ের দেখায় তাসকিন- হাসানদের দুর্দান্ত বোলিং নজর কেড়েছে
বাউচারের।

টসে হেরে আগে ব্যাট করতে নেমে ১৪৪ রানের মাঝারি পূঁজি পায় বাংলাদেশ। স্বল্প এই পূজি নিয়েও তাসকিন-হাসানদের দারুণ বোলিংয়ে ডাচদের শুরু থেকেই ছেপে ধরে বাংলাদেশ। তাসকিনের ৪ উইকেট ও হাসান মাহমুদের ৩ উইকেটে দারুণ জয় তুলে নেয় টাইগাররা।
বাংলাদেশী পেসারদের দুর্দান্ত বোলিংয়ে মুগ্ধ হয়েছেন মাঠে উপস্থিত থাকা দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার ও বর্তমান কোচ মার্ক বাউচার।

জিম্বাবুয়ের বিপক্ষে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে পয়েন্ট ভাগাভাগি করে, সংবাদ সম্মেলনে এসে প্রসঙ্গত কারণে বাউচার বলেন: ‘আপনি (বাকি) যে কয়টি ম্যাচ খেলবেন, জয়ের চেষ্টাই করবেন। বাংলাদেশের ম্যাচ কিছুটা দেখেছি। তারা ভালো শুরু করেছিল। মাঝে (ব্যাটিংয়ে) কিছুটা ধাক্কা খায়। পরে তাদের বোলিং বেশ ভালো হয়েছে।

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »