বাবরের অধিনায়কত্ব নিয়ে হাফিজের খোঁচা-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে হেরেছে পাকিস্তান। ভারতের বিপক্ষে হেরেছে বললে কিছুটা ভুল হবে! মুলত ম্যাচটি পাকিস্তান হেরেছে এক বিরাট কোহলির কাছেই।বাবর-রিজওয়ানদের মুখ থেকে জয়টা একাই কেড়ে নিয়ে এসেছেন কোহলি। অথচ পুরো ম্যাচের বেশিরভাগ সময়, ম্যাচের লাগাম ছিল পাকিস্তানের হাতেই।আর তাই, নিজেদের নিয়ন্ত্রণে থাকা এমন ম্যাচ হাতছাড়া হওয়ায় অধিনায়ক বাবর আজমের ক্যাপ্টেন্সিকেই দায়ী করছেন বাবরের আরেক সতীর্থ মোহাম্মদ হাফিজ। সরাসরি বাবরের সমালোচনা না করলেও, খোঁচা দিয়েই বাবরের ভুল চোখে আঙুল দিয়ে দেখিয়েছেন সাবেক এই অধিনায়ক।

বাবরের বাজে ক্যাপ্টেন্সিতে ম্যাচ হারার কারণ দেখিয়ে খোঁচা দিয়ে হাফিজ জানান: বাবরের ক্যাপ্টেন্সি নিয়ে সমালোচনা করাটাও পাপ!

ভারতের বিপক্ষে ম্যাচে, আগে ব্যাট করে শুরুটা খুব একটা ভাল হয়নি পাকিস্তানের। বাবর আজম ও রিজওয়ানরা সেদিন খুব একটা সুবিধা করতে পারেনি। তবুও মিডেল অর্ডারে শান মাসুদ ও ইফতেখার আহমেদের ব্যাটে চড়ে ১৫৭ রানের লড়াই করার মতো পূঁজি পায় পাকিস্তান।

১৫৯ রান ডিফেন্স করতে নেমে পাকিস্তানি বোলারদের দাপুটে বোলিংয়ে শুরু থেকেই দিশেহারা ছিল ভারতের ব্যাটিং লাইনআপ।আফ্রিদি, রউফ ও নাসিমদের গতি ও সুইংয়ের সামনে দাঁড়াতেই হিমশিম খাচ্ছিল রোহিত-রাহুলরা। ৩১ রান তুলতেই ৪ উইকেট হারিয়ে ধুকতে থাকা ভারতকে টেনে তুলেন কোহলি-পান্ডুয়া জুটি। বিরাট কোহলি ব্যাট হাতে একাই ম্যাচ বের করে এনেছেন পাকিস্তানের নিয়ন্ত্রণ থেকে! তার অপরাজিত ৮২ রানের ইনিংসই ম্যাচের রূপ পাল্টে দেয়।

তবে হাফিজের চোখে বাবরের সবচেয়ে বড় ভুল ছিল ৩ পেসারের কোটা আগে পূর্ণ করে ফেলে, শেষ ওভারের জন্য স্পিনার রাখা।এমন ম্যাচে শেষ ওভারে স্পিনারের উপর নির্ভর করাটা বোকামি ছাড়া আর কিছুই নয় বলে মনে করেন হাফিজ।

শেষ ওভারের জন্য মোহাম্মদ নওয়াজকে রেখেছিলেন বাবর। ৬ বলে ১৬ রান ডিফেন্ড করতে পারেননি বাঁহাতি এই স্পিনার।যার ফলে, তীরে এসে তরী ডুবে পাকিস্তানের।

চিরপ্রতিদ্বন্দ্বীদের সাথে ম্যাচ হেরে তাই বাবরের ভুল ক্যাপ্টেন্সিকে দায়ী করে হাফিজ বলেন:
আজকের ম্যাচে ভারত যখন ৭ থেকে ১১ ওভারের মধ্যে প্রতি ওভারে ৪ রান করে নিতেও কষ্ট করছে, তখন বাবর স্পিনারদের কোটা শেষ করল না কেন?

‘ব্যাপারটা এখন এমন হয়ে দাঁড়িয়েছে, বাবর আজমের অধিনায়কত্ব নিয়ে সমালোচনা যেন পাপের পর্যায়ে পড়ে। এ নিয়ে টানা তৃতীয় বড় ম্যাচে আমরা তার অধিনায়কত্বে খুঁত দেখলাম। কিন্তু আমরা শুনে আসছি, ৩২ বছর বয়সে আসতে আসতে সে শিখে ফেলবে।’

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »