অস্ট্রেলিয়াকে বিদায় করতে চায় লঙ্কানরা-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

ঘরের মাঠে চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের শুরুটা দুঃস্বপ্নের মতো হয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ও চলতি আসরের স্বাগতিক অস্ট্রেলিয়ার। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে প্রতিবেশী নিউজিল্যান্ডের বিপক্ষে বিশাল ব্যবধানে হারে ফিঞ্চ বাহিনী।আর তাই সেমির আশা বাচিয়ে রাখতে আজ শ্রীলঙ্কার বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে জয়ের কোন বিকল্প নেই অজিদের সামনে।

স্বাগতিকদের জন্য মহা গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে লঙ্কান ক্রিকেটার মহিশ থিকশানা দিয়ে রাখলেন ভয়ঙ্কর হুংকার।নিজেদের প্রথম ম্যাচে আইরিশদের উড়িয়ে দিয়ে বেশ ফুরফুরে মেজাজে এখন লঙ্কান শিবির।লঙ্কানদের এবারের লক্ষ্য অস্ট্রেলিয়া! অজিদের সেমিফাইনালের আশা শেষ করে দিয়ে, শেষ চারে নিজেদের জায়গা করে নেওয়ার বিকল্প আর কিছুই ভাবছে না শ্রীলঙ্কা, এমনটাই জানিয়েছেন থিকশানা।

ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে এসে থিকশানা বলেন: আমার আমাদের প্রথমে ম্যাচে দারুণ একটি জয় পেয়েছি।অস্ট্রেলিয়া যেহেতু তাদের প্রথম ম্যাচ হেরেছে, তাই আমাদের আত্মবিশ্বাস তাদের তূলনায় কিছুটা ভাল।আশা করি এই আত্মবিশ্বাসকে পূঁজি করে সামনের ম্যাচ গুলোতেও আমরা সেই ধারাবাহিকতা বজায় রাখতে পারবো।

অজিদের বিদায় ঘন্টা বাজিয়ে নিজেদের শেষ চারে উঠার ইচ্ছার কথা জানিয়ে থিকশানা আরো বলেন: ‘অবশ্যই চাই ওদের বিপক্ষে জিততে (অস্ট্রেলিয়ার সেমির আশা শেষ করে দিতে)।অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ জিততে সবসময়ই ভালো লাগে। আমাদের সবসময়ের চাওয়া, শেষ চারটি দলের একটি হওয়া। তাই আমরা সেমি-ফাইনালে উঠতে চাই। তাদেরকে হারাতেই হবে আমাদের।

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »